Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বৈদেশিক মুদ্রা অর্জনের স্বপ্ন বুনছেন মধুপুরবাসী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 20 July, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
বৈদেশিক মুদ্রা অর্জনের স্বপ্ন বুনছেন মধুপুরবাসী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) :
লাল মাটি এলাকা টাঙ্গাইলের মধুপুর গড়। আনারসের রাজধানী হিসেবে বেশ খ্যাত মধুপুর। এ গড় এলাকা টাঙ্গাইল-ময়মনসিংহ ও গাজীপুরের কিছু অংশ নিয়ে। পাহাড়ি অঞ্চল উচু বন্য মুক্ত। বেশির ভাগ অংশ জুড়ে ছিল শালবন। এ অঞ্চলের ভু-প্রকৃতি আবহাওয়া জলবায়ু আনারস চাষের বিশেষ উপযোগী। মধুপুরের এক গারো নারীর হাত ধরেই শুরু হয় প্রথম আনারস চাষ। ধীরে ধীরে হানিকুইন ও জায়েন্ট কিউ জাতের আনারস চাষ বিস্তার লাভ করে। সারাদেশে মধুপুরের আনারস খ্যাতি লাভ করে।
মধুপুর হয়ে উঠে আনারসের রাজধানী। ২০২১ সালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি মধুপুরে ফিলিপাইনের আনারসের জাত সম্প্রসারণ করার লক্ষ্যে এমডি-২ সুপার সুইট জাতের চারা এনে কৃষকদের মাঝে বিলিয়ে দেন। দুই বছরে নতুন জাতের আনারস কৃষকদের মাঝে স্বপ্ন দেখাচ্ছে। এ বছর অনেক কৃষকের বাগানে আনারস ধরেছে। নতুন এ জাতের আনারসকে ঘিরে স্বপ্ন বুনছেন মধুপুর গড় এলাকার দুইশতাধিক কৃষক।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ফিলিপাইনের এমডি-২ সুপার সুইট আনারসটি মধুপুরে এর চাষ এই প্রথম। স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী ফিলিপাইন থেকে চারা আমদানী করে এনেছেন।
কৃষিবিভাগ ২২৭ জন কৃষকের মাঝে এ চারা বিতরণ করেছে। মধুপুরে ২০২২-২০২৩ এ দুই অর্থ বছরে প্রথম পর্যায়ে ১০৭জন নির্বাচিত কৃষকদের মাঝে ৫ লক্ষ ৮৯ হাজার ৫শ’ চারা বিতরণ করে। যা উৎপাদন পর্যায়ে পৌঁছেছে। এবছর ১০৭ জন কৃষকের মধ্যে অনেকের বাগানে আনারস পাকতে শুরু করেছে। দ্বিতীয় ধাপে ১২০ জন কৃষকের মাঝে ২ লক্ষ ৭০ হাজার চারা বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত মধুপুরে প্রায় ২২ হেক্টর জমিতে এমডি-২ জাতের আনারস চাষ হয়েছে। নতুন জাতের আনারসের চারা নামে পরিচিত। সংগ্রহ প্রণালি দেশীয় জাতের থেকে ভিন্ন। প্রতিটি পরিপক্ব গাছের গোড়ায় দু’ তিনটি করে চারা জন্মে। কোনো ক্ষেত্রে এর অধিক হতে পারে। প্রতিটি গাছের গোড়া থেকে এ চারা সংগ্রহ করতে ৬৯ হয়।
এ হিসাবে আগামী বছর প্রায় ১৮ থেকে ২০ লক্ষ দেশীয় এমডি-২ চারা উৎপাদনের সম্ভবনা রয়েছে। যা দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণ করা সম্ভব হবে।

সুপার সুইট জাতের এমডি-২ আনারস অন্যান্য সকল জাতের চেয়েও অধিক সুমিষ্ট এবং পুষ্টি গুণ সমৃদ্ধ। এমডি-২ আনারস ফিলিপাইনের মাউই আনারস কোম্পানি কর্তৃক উদ্ভাবীত এক প্রকার হাইব্রীড সুপার সুইট জাত। এ কোম্পানিটি বিভিন্ন প্রজাতির আনারসের জাত উন্নয়ন, প্রসেসিং ও গবেষণা করে থাকে। এ কোম্পানির জেনারেল ম্যানেজার ফ্রাঙ্ক ডিলার্ড। তার স্ত্রীর নাম ছিল মিল্লি। মিল্লির প্রথম বর্ণ এম এবং ডিলার্ড এর ডি এ প্রথম দুইবর্ণ মিলে এমডি-২ আনারসের নাম করণ করেন কোম্পানির জেনারেল ম্যানেজার। তিনি তার স্ত্রীকে অধিক ভালোবাসার স্বীকৃতি স্বরূপ সারা বিশে^ নামটি স্বরণীয় করে রাখার জন্য নাম করণ করেন।

আনারসটি পুষ্টির বেশ বড় একটি উৎস। এমডি-২ সুপার সুইট জাতের আনারসে রয়েছে অন্যান্য জাতের আনারস থেকে অধিক পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাসিয়াম ও ফসফরাস। মানব দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালনের পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ, হাড়ের গঠন, দাঁত ও মাড়ি সুরক্ষা, চোখের স্বাস্থ্য সুরক্ষা, হজম শক্তি বৃদ্ধি, রক্ত জমাটে বাধা দেয়। হৃদপিন্ডে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ কাজে সহায়তা ও ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

সরেজমিনে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, নানা গুণে সমৃদ্ধ এ আনারস চাষে আগ্রহের শেষ নেই কৃষকের। নতুন এ জাত নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকেরা। ইদিলপুর, আউশনার, মহিষমারা, গারোবাজার, পিরোজপুর ও ধরাটি গ্রামে গিয়ে দেখাযায় এমডি-২ জাতের আনারসের বাগান। গাছের ধরণ, আনারস ও চারা মধুপুরের আনারসের চেয়ে ভিন্ন। গাছের পাতা সতেজ। চারা বের হচ্ছে মা গাছের গোড়া দিয়ে। আনারস দেখতে লম্বা ও গোড়া থেকে মাথা পর্যন্ত ক্রমানুসারে বৃদ্ধি পাচ্ছে। দেখতে সুন্দর।
পীরগাছা গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, বিতরণ কালে চারা গুলো ছিলো ফ্যাকাসে। দেশীয় চারার চেয়ে নিন্ম মানের। তিনি ভাব ছিলেন এ চারা ভালো হবে না। ৫ হাজার চারা দেশীয় জাতের বাগানের পাশে রোপণ করে স্বাভাবিক যত্ন করেছেন। তার বাগানের আনারস পাকতে শুরু করেছে। তিনি প্রথমে আনারস খেয়ে দেখে আত্মতৃপ্তি পেয়েছে।
স্থানীয় বাজারে ১শ’ আনারস এনে প্রথমে দুটি আনারস কেটে বাজারের লোকজনকে খাওয়ালে কয়েক মিনিটের মধ্যেই ৩৫-৪০টাকা দামে বিক্রি হয়ে যায়। এভাবে কয়েক দিনেই তার বাগানের পাকা আনারস গুলো বিক্রি হয়ে যায়। তিনি আরও জানান এ নতুন জাতের আনারসের বাড়তি কোন যত্ন নিতে হয় না।

মহিষমারা গ্রামের বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন জানান, তিনিও এজাতের আনারস চাষ করেছেন। এবছর ফলন মোটামুটি ভালো তবে তিনি আশা করছেন আগামী বছর আনারসের গাছগুলো এদেশের আবহওয়ার সাথে সামঞ্জস্য পূর্ণ হলে ফলন আরো বৃদ্ধি পাবে। তবে এনিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন।

আউশনারা কলেজের অধ্যক্ষ কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল বলেন, তার বাগানের এমডি-২ আনারসের ফলন এ বছর কম হলেও আগামীতে ভালো ফলন পাওয়ার আশা করছেন তিনি।
এবছর নতুন করে তিনি আরও দশ হাজার চারা রোপণ করেছেন। তার বাগানের আনারসের ওজন আধা কেজি থেকে প্রায় দুই কেজি পর্যন্ত হয়েছে। খেতেও সুমিষ্টি। তবে তিনি মোটেরবাজারের প্রান্তিক কৃষকদের বাগন থেকে এমডি-২ সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করারও পরিকল্পনা রয়েছে তার।

তবে এ আনারস চাষের শুরু থেকেই চলছিলো নানা ধরণের আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছিলো ফলন ভালো হবে না। গাছ ভালো হবে না। কেমন হয়। এনিয়ে কৃষক ও স্থানীয়দের মাঝে চলছিলো মিশ্রপ্রক্রিয়া।
এখন কৃষকরা বলছে, ফিলিপাইন থেকে আনারসের চারা আমদানীকরে দীর্ঘ সময়ে আনতে গিয়ে চারা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিলো। কৃষকরা এখন যে তাদের বাগান থেকে যে চারা উৎপাদিত সে চারায় কৃষকের স্বপ্ন পুরণ হবে এমনটাই ধারণা কৃষক ও কৃষি বিভাগের। এ সব তথ্য কৃষি বিভাগ, কৃষক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল জানান, মধুপুরে ২০২২-২০২৩ এ দুই অর্থ বছরে প্রথম পর্যায়ে ১০৭জন নির্বাচিত কৃষকদের মাঝে ৫ লক্ষ ৮৯ হাজার ৫শ’ চারা বিতরণ করা হয়েছে। যা উৎপাদন পর্যায়ে পৌঁছেছে। এবছর নতুন করে ১২০ জন কৃষকের মাঝে ২ লক্ষ ৭০ হাজার চারা বিতরণ করা হয়েছে। এতে মোট প্রায় ২২ হেক্টর জমিতে এমডি-২ জাতের আনারস চাষ হয়েছে। তিনি বলেন, এ জাতের আনারসের চারা নামে পরিচিত। সংগ্রহ প্রণালি দেশীয় জাতের থেকে ভিন্ন। প্রতিটি পরিপক্ব গাছের গোড়ায় দু’ তিনটি করে চারা জন্মে। কোনো ক্ষেত্রে এর অধিক হতে পারে। প্রতিটি গাছের গোড়া থেকে এ ছাকা সংগ্রহ করতে হয়। তাঁর মতে, আগামী বছর প্রায় ১৮ থেকে ২০ লক্ষ দেশীয় এমডি-২ চারা বাচারা উৎপাদন হবে যা দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এ আনারস সংগ্রহ শুরু হয়েছে। এ আনারসের মিষ্টতা, ভক্ষণ অংশ দেশীয় জাতের চেয়ে বেশী। লাইফ টাইম প্রায় ৩০ দিন এবং সার্বিক ভাবে সকল গুণাগুণ দেশীয় জাতের থেকে অধিক। এ আনরস কাতারে রপ্তানির প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশতথ্য///এস//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রামে তেলের ডিপো থেকে মরদেহ উদ্ধার

Next Post

অস্তিত্বহীন ৫০ ফুট প্রস্তের ‘বাদামতল খাল’

Related Posts

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
জাতীয় খবর

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি
জাতীয় খবর

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
জাতীয় খবর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

Next Post
অস্তিত্বহীন ৫০ ফুট প্রস্তের ‘বাদামতল খাল’

অস্তিত্বহীন ৫০ ফুট প্রস্তের ‘বাদামতল খাল’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist