Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে এবারও জামায়াত সমাবেশের অনুমতি পায়নি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 21 July, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সিলেটে এবারও জামায়াত সমাবেশের অনুমতি পায়নি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস :
এবার ও পুলিশের অনুমতি পায়নি সিলেট মহানগর জামায়াত। ফলে শুক্রবারের সমাবেশ করতে পারছে না দলটি।প্রথমবার সমাবেশের অনুমতি চেয়ে না পেয়ে ২১ জুলাই (শুক্রবার) সিলেটে দ্বিতীয়বারের বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। ১০ দফা দাবিতে সিলেট রেজিস্ট্রি মাঠে এই সমাবেশের কথা ছিল।

এর আগে ‘নাশকতার আশঙ্কায়’ পুলিশের কাছ থেকে ১৫ জুলাইয়ের সমাবেশের অনুমতি পায়নি জামায়াত। একই ‘কারণে’ দলটি শুক্রবারের সমাবেশের অনুমতিও পাচ্ছে না।

এ ব্যাপারে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া কর্মকর্তা আজবাহার আলী শেখ জানান, জামায়াতের একটি প্রতিনিধি দল দেখা করেছিল কিন্তু আনুষ্ঠানিক অনুমতি চায়নি। তাই অনুমতি দেওয়াও হয়নি।

এমন বাস্তবতায় দলটি শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে দেশ জাতির উদ্দেশ্যে জনসভা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম।

১০ দফা দাবিতে গত ১৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করতে চেয়েছিলো গত এক যুগ ধরে অপ্রকাশ্যে থাকা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। সাম্প্রতিক সময়ের যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে পুঁজি করে গত ১০ জুন ঢাকায় বড় সমাবেশ করে হঠাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেওয়ার পরই সিলেটে বিভাগীয় সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছিলো জামায়াত। সিলেট রেজিস্টারি মাঠে বিভাগীয় সমাবশের অনুমতি চেয়ে ৫ জুলাই মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে লিখিত আবেদন করেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। তবে ‘নাশকতার আশঙ্কায়’ ওই সমাবেশের অনমুতি দেয়নি পুলিশ।

পুলিশের অনুমতির আগেই সিলেটে সমাবেশ করার তোড়জোড় শুরু করেছিলো জামায়াত-শিবির। ১৫ জুলাইয়ের আগে তারা প্রস্তুতিমূলক সভা করে বিভিন্ন শাখা-সংগঠনের সঙ্গে। এমনকি সমাবেশের তারিখের আগের দিন (১৪ জুলাই) সকালে মহানগর জামায়াত-শিবির নেতাকর্মীরা সিলেট রেজিস্টারি মাঠ পরিদর্শন করতে যান। এসময় পুলিশ তাদের ৭ নেতাকর্মীকে আটক করে। পরদিন পুরনো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

১৫ জুলাই সমাবেশ করতে না পেরে জামায়াত ওই দিন দুপুর ১২টায় মহানগরের জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে। তবে ‘পুলিশের ভয়ে’ সেখানে সংবাদ সম্মেলন করতে পারেনি দলটি। পরে মহানগরের কুদরত উল্লাহ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২১ জুলাই (শুক্রবার) সিলেটে বিভাগীয় সমাবেশ করার দ্বিতীয় দফা ঘোষণা দেন মহানগর জামায়াতের নেতারা। নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, জামায়াতের ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নে এ সমাবেশের ডাক দিয়েছিল দলটি।

গত ১০ জুন এর আগে প্রকাশ্যে সভাসমাবেশ থেকে একরকম নির্বাসিতই ছিলো দলটি। ঝটিকা মিছিল আর গোপন সভার মধ্যেই রাজনীতি সীমাবদ্ধ থাকলেও তাও করা যেতোনা নির্বিঘ্নে। সেখানেও নানা সময়ে পুলিশি অভিযানে আটক, গ্রেফতারের মতো ঘটনা ঘটতো।

তবে হঠাৎ করেই প্রকাশ্য কর্মসূচি ঘোষণা আর ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করার ফলে প্রকাশ্য রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখা শুরু করে দলটি।

দৈনিক দেশতথ্য///এস//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন

Next Post

সাংবাদিকদের জনদূর্ভোগের সংবাদ তুলে ধরার আহ্বান

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
সাংবাদিকদের জনদূর্ভোগের সংবাদ তুলে ধরার আহ্বান

সাংবাদিকদের জনদূর্ভোগের সংবাদ তুলে ধরার আহ্বান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist