মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী র্যাব-৫ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র্যাব রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মুনজুর মুরশেদ। তিনি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্যামপুর গ্রামের মৃত আছির মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে বদলগাছীর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুনজুর মুরশেদ নগরীতে আত্মগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব রাজশাহীর সদর কোম্পানীর একটি দল শুক্রবার রাত ১০টার দিকে নগরীর লক্ষীপুরে অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয় সাজাপ্রাপ্ত আসামী মুনজুর মুরশেদকে।
গ্রেফতারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে মুনজুর মুরশেদ। পরে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক দেশতথ্য//এস//
প্রিন্ট করুন








Discussion about this post