Wednesday, 18 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কাঞ্চনজঙ্ঘা দেখতে তেতুলিয়ায় বাড়ছে পর্যটকদের ভিড়

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 12 October, 2021.
in ফটো গ্যালারী, ভ্রমণ তথ্য
Reading Time: 1 min read
0
কাঞ্চনজঙ্ঘা দেখতে তেতুলিয়ায় বাড়ছে পর্যটকদের ভিড়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এস কে দোয়েলঃ দে্শের মাটিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দূর হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা। শরতের শুভ্র মেঘের আড়ালে দৃশ্যমান হয়ে উঠেছে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা।

এবার সেপ্টেম্বরের ১০/১২তারিখ থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ। মাঝে মেঘলা আকাশ থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। ২৭ সেপ্টেম্বর ভোর থেকেই আবার দৃশ্যমান হয়ে উঠেছে কাঞ্চনজঙ্ঘা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে পৃথিবীর সুউচ্চ এই পর্বতশৃঙ্গের দূরত্ব তুলনামূলক ভাবে কাছে। প্রতিবছর আকাশ চুম্বী হিমালয়, মেঘকন্যা কাঞ্চনজঙা আর দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বিপুল সংখ্যক পর্যটক ভ্রমন করেন ভারত ও নেপাল। যাদের কাছে সে সুযোগ নেই তারা ছুটে আসেন তেতুলিয়ায়।

করোনা প্রকোপে ঘরবন্ধী থাকা মানুষ বিহঙ্গের মতো ছুটে আসছেন। পর্যটক সমাগমে ব্যস্তময় হয়ে উঠছে তেতুলিয়া। হোটেল-রেস্টুরেন্ট, আবাসিক হোটেল থেকে শুরু করে ব্যাটারিচালিত ভ্যান, অটোরিক্সার মতো যানবাহনগুলো ব্যস্ত। ভ্রমণ পিপাসুরা ভোর-সন্ধ্যা উপভোগ করছেন মোহনীয় কাঞ্চনজঙ্ঘা। তারা এসেই স্থানীয়দের কাছ থেকে জেনে নিচ্ছেন দুটি পর্বতশৃঙ্গের বণনা।

স্থানীয়রা জানায়, দিনে বিভিন্ন রূপে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে কখনো শুভ্র, কখনো গোলাপি, আবার কখনো লাল রঙ নিয়ে হাজির হয় বরফে আচ্ছাদিত এই পর্বত চূড়া। ভোরে আলো ফুটতেই তা গিয়ে পড়ে ঠিক কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। এদিকে চারপাশে তখনো আবছা অন্ধকার থাকলেও চকচক করে চূড়াটি। ভোরের আলোয় এবং বিকেলে পর্বত চূড়াটি পোড়া মাটির রঙ নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ঝাপসা হয়ে আসে। তখন রং হয় সাদা। দূর থেকে মনে হয় এ যেন আকাশের গায়ে এক খন্ড বরফ। এ পরিবর্তন দেখতে দুরবীণ বা বাইনোকুলারের প্রয়োজন হয় না। দৃষ্টিশক্তি ভালো থাকলে এখন থেকে খালি চোখে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পর্বত চূড়াটির নিচ দিয়ে কালো রঙে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা দেখা যায়।

ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর থেকে আসা কয়েকজন পর্যটক জানান, পর্যটক সেবা প্রতিষ্ঠান তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজম ও আবহাওয়া বার্তার খবর জেনে তেঁতুলিয়ায় ছুটে এসেছি কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। দুদিন খুব মুগ্ধ হয়ে দেখেছি। এভাবে কাছ থেকে দেখতে পাবো ভাবতেও পারিনি। খুব ভালো লেগেছে। এছাড়া এখানকার চা বাগান, জিরোপয়েন্ট, স্থলবন্দর, মহানন্দার পাথর উত্তোলন, সূর্যাস্ত ও সীমান্তের সৌন্দর্য মুগ্ধ করেছে।

বাংলা হোটেল-রেস্টুরেন্টের মালিক আজিজুল হক জানান, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা ঘিরে পর্যটকের সমাগম ঘটেছে। আমাদের বেশ ব্যস্ততা বেড়েছে। পর্যটকরা আমাদের এ এলাকার অতিথি। আমরা চেষ্টা করছি তাদের প্রত্যাশিত সেবা দিতে।

এদিকে পর্যটনের সময়কে কেন্দ্র করে পর্যটকদের আকৃষ্ট করতে নতুন রূপে সাজানো হয়েছে এখানকার একমাত্র বিনোদন কেন্দ্র ডাকবাংলো ও পিকনিক কর্ণারটিকে। নির্মাণ করা হয়েছে সুউচ্চ ওয়াচ টাওয়ার। মহানন্দার তীরে স্থাপনা ভেঙ্গে গড়ে তোলা হয়েছে ওয়াকওয়ে ও গ্যালারি। এখানে দাঁড়িয়ে বসে ভ্রমণপিপাসুরা উপভোগ করছেন হিমালয় পর্বত, মেঘকন্যা কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং এবং নদীর ওপারে ভারতের বিস্তৃত সবুজ চা বাগানসহ নানান দৃশ্য।

তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজমে পরিচালক সদস্য আতিকুজ্জামান শাকিল, মোবারক হোসাইন, আশরাফুল ইসলাম জানান, এবার সেপ্টেম্বরের প্রথম দিকেই মেঘমুক্ত থাকায় পৃথিবীর সুউচ্চ হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করছি পর্যটকদের সেবা দিতে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা, ট্যুরিস্ট গাইড হিসেবে দর্শনীয়স্থানগুলো ঘুরিয়ে দেখানোর সেবা দিয়ে যাচ্ছি।

ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এ সময়টা পর্যটনের সময়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ যেকোন সমস্যা সমাধানে আমরা তৎপর রয়েছি। পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশ টহলে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, পর্যটকদের জন্য হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দর্শনের অন্যতম আকর্ষণ। মেঘমুক্ত আকাশে কদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণপিপাসুদের উপস্থিতি বেড়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় নৌকা প্রতিক পেল স্বাধীনতা বিরোধীর মেয়ে

Next Post

কুষ্টিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Related Posts

সাফারি পার্কে প্রাণী নিখোঁজ নিয়ে কঠোর অবস্থানে উপদেষ্টা রিজওয়ানা হাসান
বিনোদন

সাফারি পার্কে প্রাণী নিখোঁজ নিয়ে কঠোর অবস্থানে উপদেষ্টা রিজওয়ানা হাসান

গাজীপুর সাফারি পার্কে গিয়ে মুগ্ধ দর্শনার্থীরা
ভ্রমণ তথ্য

গাজীপুর সাফারি পার্কে গিয়ে মুগ্ধ দর্শনার্থীরা

সিলেটের গোয়াইনঘাট রাতারগুল হারাচ্ছে পর্যটন আকর্ষণ : কমছে পর্যটক
ভ্রমণ তথ্য

সিলেটের গোয়াইনঘাট রাতারগুল হারাচ্ছে পর্যটন আকর্ষণ : কমছে পর্যটক

Next Post
কুষ্টিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist