Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চট্টগ্রামের ফ্লাইওভার নজরদারীতে আনতে সুপারিশ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 24 August, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
চট্টগ্রামের ফ্লাইওভার নজরদারীতে আনতে সুপারিশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দিনে দিনে চট্টগ্রাম নগরের ফ্লাইওভারগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রাণহানির ঘটনা ছাড়াও ফ্লাইওভারকে কেন্দ্র করে ঘটছে ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা। তাই এবার মৃত্যুফাঁদে পরিণত হওয়া নগরের এসব ফ্লাইওভারগুলোকে নিরাপদ রাখতে ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
একইসঙ্গে ইলেকট্রনিক্স বিলবোর্ডগুলো সরিয়ে নেওয়ার প্রস্তাবও রাখা হয়। যাতে ফ্লাইওভার থেকে নামার পথে চোখে বিলবোর্ডের আলো পড়ে দুর্ঘটনার শিকার না হয় কোনো চালক।

জানা যায়, চট্টগ্রামে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছাড়া চারটি ফ্লাইওভার রয়েছে। সেগুলো হলো— বহদ্দারহাট ফ্লাইওভার, কদমতলী ফ্লাইওভার, দেওয়ানহাট ফ্লাইওভার এবং আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে সরেজমিন পরিদর্শনে যান সিএমপির ট্রাফিক পুলিশ এবং চসিকের কর্মকর্তারা।

এসময় সমস্যাগুলো চিহ্নিত করে ফ্লাইওভারগুলোকে নিরাপদ রাখতে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনাসহ ৮ দফা সুপারিশ করে সিএমপি। আর তাতে একমত পোষণ করে পরিদর্শনে আসা চসিকের কর্মকর্তারাও। তবে স্পিডব্রেকারের কারণে দুর্ঘটনা বাড়ছে মনে করে আট সুপারিশের মধ্যে প্রথমেই স্পিডব্রেকারের কাজ শুরু করার পরিকল্পনা চসিকের।

সিএমপির পক্ষ থেকে যে আট দফা সুপারিশ—পুরো ফ্লাইওভারকে সিসি ক্যামেরার আওতায় আনা। ফ্লাইওভারে যত্রতত্র বিদ্যমান— স্পিডব্রেকারগুলো অপসারণ করে প্রয়োজনে ঝিকঝাক স্থাপন অথবা স্পিডব্রেকারগুলো কমিয়ে প্রযোজ্য ক্ষেত্রে কিছুটা সমান্তরাল করা। উল্টো পথে মোটরসাইকেল ও ছোট গাড়ি আসতে না পারে সেজন্য সেনা কল্যাণ পেট্রোল পাম্পের দিক থেকে ফ্লাইওভারে উঠার মুখের অংশে অবিলম্বে মিড-ডিভাইডার স্থাপন করা। ফ্লাইওভারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। হাইওয়ে রোডের মতো ফ্লাইওভারের পাশে রাতের বেলা জ্বল জ্বল করে এমন রং ব্যবহার করা। স্পিডব্রেকারগুলোতে ইলুমিনেটিং কালার ব্যবহার করা; যাতে রাতের বেলায় চারপাশ দেখা যায়। নগরের গুরুত্বপূর্ণ জিইসি মোড়ে স্থাপিত ফুডপান্ডা মিড-আইল্যান্ডটি আকৃতিতে ছোট করে গোল চত্বর আদলে তৈরি করা। পাশাপাশি সেন্ট্রাল প্লাজায় দেয়ালে স্থাপিত ইলেকট্রনিক্স বিলবোর্ডগুলো সরিয়ে নেয়া।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন জানান, সম্প্রতি নগরের ফ্লাইওভারগুলোতে দুর্ঘটনা বাড়ছে। তাই গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে ফ্লাইওভার ঘুরে দেখা হয়। এসময় দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে তা সমাধানের জন্য অনুরোধ করা হয় এবং আটটি সুপারিশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকেও সমস্যার বিষয়ে একমত পোষণ করে সমাধানের আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা সরেজমিনে গিয়ে দেখে এসেছি। সবগুলো সমস্যা সমাধান করতে সময় লাগবে। তবে প্রথমেই আমরা স্পিডব্রেকারগুলো নিয়ে কাজ করবো। সিসি ক্যামেরার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।’

গেল ২দিন আগে চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আল ইমরান ইফতিসহ আরও এক তরুণী মারা গেছেন। এর আগে, চলতি বছরের ১১ এপ্রিল কদমতলী ফ্লাইওভারের উপরে দুইটি টেম্পোর সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছিল আরও ৬জন।

দৈনিক দেশতথ্য//এইচ/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মৌলভীবাজার পৌর জামায়াতে আমিরকে গ্রেপ্তার

Next Post

খুলনায় ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

Related Posts

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
প্রধান খবর

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

Next Post
খুলনায় ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist