Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

করোনায় মহা দু:শ্চিন্তায় কুষ্টিয়ার প্রায় ১৮ হাজার খামারি

সাইফুল by সাইফুল
Wednesday, 7 July, 2021.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
করোনায় মহা দু:শ্চিন্তায় কুষ্টিয়ার প্রায় ১৮ হাজার খামারি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : ঈদের সময় যত ঘনিয়ে আসছে কোরবানীর পশু বিক্রি নিয়ে কুষ্টিয়া জেলার খামারিদের মধ্যে দু:শ্চিন্তা ততোই বাড়ছে। কোরবানীর ঈদকে সামনে রেখে প্রতি বছরের মত দেশের বিভিন্ন হাটে বিক্রির জন্য এবার কুষ্টিয়া জেলায় দেড় লাখেরও বেশি গরু-ছাগল প্রস্তুত করা হয়েছে। প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ এবং ব্লাক বেঙ্গল গোট’র কারণে সারা দেশেই কুষ্টিয়া অঞ্চলের পশুর ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য বছর ঈদের এক-দেড় মাস বাকি থাকতেই দেশের দূর-দূরান্ত থেকে ব্যাপারিরা পচ্ছন্দের গরু-ছাগল ক্রয়ের জন্য কুষ্টিয়া জেলায় ভিড় করে থাকেন। কিন্তু করোনা মহামারীর কারণে এবারের চিত্র একেবারেই ভিন্ন। কোরবানীর ঈদের আর মাস খানেকও বাকি নেই। কিন্তু করোনা মহামারীর কারণে এখনও ব্যাপারিদের পা পড়েনি এ জেলায়। জেলা জুড়ে চলছে কঠোর লকডাউন। জেলার সব পশু হাটও বন্ধ। কবে লকডাউন উন্মুক্ত হবে সেটাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এ অবস্থায় কোরবানীর ঈদের জন্য প্রস্তুতকৃত বিপুল সংখ্যক পশু নিয়ে চরম দু:শ্চিন্তায় ভুগছেন এখানকার প্রায় ১৮ হাজার খামারি। এছাড়াও গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে করোনার কারণে গেল কোরবানীর ঈদের প্রায় ২০-২৫ ভাগ অবিক্রিত পশু। সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে এবারও যদি পশু বিক্রি করতে না পারেন তাহলে এ অঞ্চলের হাজার-হাজার খামারিরা একেবারেই পথে বসে যাবেন। সংশ্লিষ্টদের ধারণা করোনার কারণে শেষ পর্যন্ত পশু হাট চালু না হলে এ বছরও অর্ধেকেরও বেশি পশু অবিক্রিত থেকে যাবে।
কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিদ্দিকুর রহমান জানান, এ বছর কোরবানীর ঈদকে টার্গেট করে জেলায় প্রায় ১ লক্ষ ৫১ হাজার গরু ছাগল প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গরু ৯০ হাজার। আর ছাগল ৬১ হাজার। গত বছরের তুলনায় এ বছর পশুর সংখ্যা একটু বেশি। গেল বছর এ সংখ্যা ছিল ১ লক্ষ ৪৮ হাজার। কোন প্রকার মেডিসিন ছাড়াই কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করায় দেশব্যাপী এ অঞ্চলের গরুর চাহিদা সবচেয়ে বেশি। একই ভাবে দেশের বিখ্যাত ব্লাক বেঙ্গল গোট একমাত্র এ অঞ্চলেই পাওয়া যাওয়ায় গরুর পাশাপাশি ছাগলেরও ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদার বিষয়টি মাথায় রেখে জেলার প্রায় ১৭ হাজার ৭৯৩ জন খামারির পাশাপাশি গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই গরু-ছাগল পালন করা হয়ে থাকে।
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের মৃত আরজ আলি বিশ্বাসের ছেলে আমিরুল। কোরবানীর ঈদকে টার্গেট করে কয়েকটি গরু প্রস্তুত করেছেন। এর মধ্যে একটি গরু বিশাল আকৃতির। গায়ের রং কালো হওয়ায় ভালোবেসে গরুটির নাম রেখেছেন ব্লাক কাউ। দুই বছর আগে গরুটি কেনেন আমিরুল। কোন রকম মেডিসিন বা ক্ষতিকর কিছু ছাড়াই শুধু গমের ছাল ও বিচালি খাইয়ে গরুটিকে মোটাতাজা করেছেন। উদ্দেশ্য কোরবানির ঈদে ভালো দামে গরুটি বিক্রি করার। গত কোরবানীর ঈদে সঠিক দাম না পাওয়ায় গরুটি তিনি বিক্রি না করে এবছর বিক্রির জন্য রেখে দিয়েছেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে শেষ পর্যন্ত কাঙ্খিত দামে গরুটি বিক্রি করতে পারবেন কিনা এ নিয়ে সব সময় দু:শ্চিন্তা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমিরুলকে। আমিরুলের মত কোরবানীর পশু বিক্রি নিয়ে দু:শ্চিন্তায় ভুগছেন খাজানাগর এলাকার খামারি ওমর ফারুক, হাটশ হরিপুর ইউনিয়নের জাকিরুল ইসলামসহ এ অঞ্চলের হাজারো খামারি।
কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকার রওশন আরা জানান, গত বছর তার ৮ টি গরুর মধ্যে মাত্র দুটি গরু বিক্রি করতে পেরেছেন। করোনার কারণে ভালো দাম না পেয়ে এ বছর ভালো দামে বিক্রি করবেন বলে বাকি ৬ টি গরু রেখে দিয়েছিলেন। কিন্তু ঈদের দিন যত ঘনিয়ে আসছে রওশন আরার দু:শ্চিন্তা যেন ততোই বাউছে। করোনার কারণে লকডাউনে হাট বন্ধ। গরু গুলো শেষ পর্যন্ত কোথাই নিয়ে বিক্রি করবেন এ দু:শ্চিন্তায় তার ঘুম হারাম। বিক্রি না হলে বাড়িতে রেখে আরেক বছর যে পালবেন সে সক্ষমতাও তার নেই। আক্ষেপ করে বলছিলেন ছাল,ভুষি, খড়, বিচালিসহ পশু পালনের সব খাদ্য উপকরণের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। এদিকে গরুর পাশাপাশি যারা ছাগল পালন করছেন তারাও ছাগল বিক্রি নিয়ে একইভাবে দু:শ্চিন্তায় ভুগছেন বলে জানা গেছে।
কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিদ্দিকুর রহমান বলছিলেন, সার্বিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে না। করোনা মহামারীর কারণে লকডাউনে জেলার ১৫ টি হাটের সব কটি বন্ধ। জেলায় এবার কোরবানীর জন্য প্রায় ১ লাখ গরুকে মোটাতাজা করা হয়েছে। জেলার চাহিদা পুরণ করে প্রায় ৭০ শতাংশ গরু ঢাকা-চট্রগ্রামসহ দেশের বিভিন্ন হাটে নিয়ে যাওয়া হয়। কিন্তু করোনার কারণে জীবন-জীবিকা এখন প্যারালাল হয়ে দাঁড়িয়েছে। পশু বিক্রি করতে না পেরে জেলার খামারিরা এখন কাঁদছেন। সামাজিক দুরত্ব বজায় রেখে এই মুহূর্তে পশু হাট খুলে দেয়া না হলে জেলার খামারিদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। পশু হাট বন্ধ থাকায় জেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে খামারিদের প্রশিক্ষণ প্রদান করে অনলাইনে পশু বিক্রি করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। জেলায় ইতোমধ্যেই অনলাইনে পশু বিক্রি শুরু হলেও তা খুবই অপ্রতুল বলে জানা গেছে।

Tags: করোনায় মহা দু:শ্চিন্তায় কুষ্টিয়ার প্রায় ১৮ হাজার খামারি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইসলামী ব্যাংকের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

Next Post

ভারতে একদিনেই পদত্যাগ করেছেন ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী

Related Posts

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
জাতীয় খবর

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
জাতীয় খবর

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

Next Post
ভারতে একদিনেই পদত্যাগ করেছেন ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী

ভারতে একদিনেই পদত্যাগ করেছেন ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist