Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 15 September, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মৌলভীবাজারের কুলাউড়ার ইছলাছড়া খাসিয়া পুঞ্জির ১শ’ ৫০ একর জায়গায় সামাজিক বনায়নের নামে খাসিয়াদের রোপনকৃত গাছগাছালি কাটায় স্থানীয় বরমচাল বন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়া সিনিয়র সহকারী জজ আদালতে ইছলাছড়া পানপুঞ্জির হেডম্যান আলফায়াল খাসিয়া বিবিধ ভায়ালেশন মামলা নং ( ১৬/২০২৩) দায়ের করলে বিচারক আদালত অবমাননার আবেদন গ্রহন করে বিবাদী কুলাউড়া রেঞ্জের বরমচাল বিট কর্মকর্তা হাফিজুর রহমানকে আদালত অবমাননায় বিষয়ে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছেন বলে আদালতের সেরেস্তাদার জানিয়েছেন।

ইছলাছড়া পুঞ্জির হেডম্যান আলফায়েজ খাসিয়া জানান, গত প্রায় ৫০ বছর থেকে ইছলাছড়া পুঞ্জিতে খাসিয়ারা বসবাস করে আসছে। বর্তমানে বসবাসরত ৪৯ পরিবারের সদস্য সংখ্যা রয়েছে ৫শ’র উপরে। খাসিয়ারা ইছড়াছড়া পুঞ্জির আওতাধীন বাউরগাং ও কালিয়ারআগা এলাকায় পানের ঝুম, মাছের ফিশারী, সুপারী, লেবু,আনারস, কলা চাষ করে জীবিকা নির্বাহ করছে। কালিয়ারআগা এলাকার তার পিতা তেলমোহন পথমি ৩০/৩২ বৎসর পূর্বে পাকা ঘর নির্মান করে বসবাস করেছেন। তিনি মারা যাওয়ার ১২ বছর অতিবাহিত হওয়ার পরেও পাকাঘর, গীর্জা বিদ্যমান রযেছে। কিন্তু বনায়নের নামে বনবিভাগ আমাদের রোপণের লক্ষ লক্ষ টাকার গাছ গাছালি, পানও অন্যান্য কৃষিজদ্রব্য কেটে সাবাড় করে একাশিয়া গাছ রোপন করে জবর দখল করেছে। আমাদেরকে নতুন করে পুঞ্জিতে থেকে উচ্ছেদের পায়তারায় লিপ্ত হয়ে পড়েছে বনবিভাগ।

তিনি জানান, এ জায়গার বিষয়ে বনবিভাগের পক্ষে গত গত বছরের ১০ আগস্ট একটি রায় আসে নিম্ন আদালত থেকে। রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করলে জেলা জজ আদালতের বিচারক আমাদের আপিল গ্রহন করে উভয় পক্ষকে বিরোধপূর্ণ ১শ’ ৫০ একর জায়গার দখল বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন।

আলফায়েজ খাসিয়া আরও জানান, বনবিভাগ জেলা জজ আদালতের রায় না মেনে অর্থাৎ বিরোধপূর্ণ ১শ’ ৫০ একর জায়গায় দখল বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ না মেনে বনায়ন কর্মসূচি অব্যাহত রাখায় আমরা (খাসিয়ারা) বন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করি। আদালত আমাদের মামলা গ্রহন করে বন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন।

এব্যাপারে বরমচাল বিট অফিসার হাফিজুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় এবং উনার সরকারী অফিসে গিয়েও না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

তবে সিলেট বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বনবিভাগের বরমচাল বনবিটের ১ হাজার ৮শ’ ৫০ একর জায়গা ভাটেরা হিল রিজার্ভ ফরেষ্ট নামে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে স্বীকৃত এবং ১৯২৬ সাল থেকে রিজার্ভ ফরেষ্ট বনবিভাগের দখলে আছে। ২০২০-২১ সালের স্বল্প মেয়াদী সামাজিক বনায়নের বাগান সৃজিত হয় এবং পূর্বের বিনষ্ট বাগানে পুনঃবনায়ন করতে গেলে খাসিয়ারা সরকারী কাজে বাঁধা দিয়ে আদালতে এসেছে। তবে আদালত অবমাননায় বিষয়ে কোন নোটিশ বনবিভাগ পায়নি। তিনি বলেন, খাসিয়ারা অবৈধভাবে এসব কিছু করছে।

দৈনিক দেশতথ্য//এইচ/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভূঞাপুরে খুন হওয়া সাংবাদিকের মায়ের লাশ উদ্ধার

Next Post

আদমজীনগর এম ডব্লিউ স্কুলের প্রধান শিক্ষক স্বপদে বহাল

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
আদমজীনগর এম ডব্লিউ স্কুলের প্রধান শিক্ষক স্বপদে বহাল

আদমজীনগর এম ডব্লিউ স্কুলের প্রধান শিক্ষক স্বপদে বহাল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist