Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় করোনায় একই দিনে পিতা-পুত্রের মৃত্যু

সাইফুল by সাইফুল
Thursday, 8 July, 2021.
in জাতীয় খবর, স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় করোনায় একই দিনে পিতা-পুত্রের মৃত্যু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে একই দিনে ব্যবসায়ী পিতা-পুত্রের করুন মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া একটায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিতা হাজী আব্দুল আজিজ শেখ (৭৫)। আর সন্ধ্যা ৬ টার দিকে কুষ্টিয়া শহরের ডা: তোফাজ্জেল হেলথ সেন্টার (রতন ক্লিনিকে) মারা যান ছেলে মতিয়ার রহমান মতি (৪৫)। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার পিতা-পুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, কুষ্টিয়া শহরের শহীদ ইয়াকুব সড়কের বাসিন্দা হাজী আব্দুল আজিজ শেখ করোনায় আক্রান্ত হয়ে গত ৫-৬ দিন আগে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, বুধবার দুপুর সোয়া একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে গত ২ জুলাই কুষ্টিয়া শহরের ডা: তোফাজ্জেল হেলথ সেন্টার (রতন ক্লিনিকে) ভর্তি হন হাজী আব্দুল আজিজ শেখের ছেলে মতিয়ার রহমান মতি। ক্লিনিকের মালিক বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আমিনুল হক রতন জানান, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ডা: আমিনুল হক রতন বলেন, মতিয়ার রহমান মতির করোনা টেষ্টের রিপোর্ট এখনো আসেনি। তবে তাঁর শরীরে উপসর্গ ছিল। করোনায় মৃত হাজী আব্দুল আজিজ শেখের স্ত্রী আলেয়া বেগমসহ ওই পরিবারের আরো কয়েকজনও করোনায় আক্রান্ত বলে শোনা যাচ্ছে। এদিকে করোনায় একই দিনে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনায় আড়–য়াপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাজী আব্দুল আজিজ শেখ ও মতিয়ার রহমান মতি দুজনই শহরের বড় বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং ওই এলাকার আল আমিন মার্কেটের মালিক। কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। চিকিৎসকরা বলছেন, করোনায় এখন একই পরিবারের একাধিক সদস্যের প্রাণ যাচ্ছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১০ জন এবং করোনার লক্ষণ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ প্রতিদিনই বাড়ছে। ২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালটিতে এখন শয্যার চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ২৭৭ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৭ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৯০ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, শয্যা না থাকায় এখন রোগীদের মেঝেতে ও করিডোরে রাখতে হচ্ছে। প্রতিদিনই হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ যেভাবে বাড়ছে তাতে সেবা প্রদান করা কঠিন হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৮০১ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২১ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯ হাজার ৪৩২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩০ জন। মৃত্যের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭৫ জনে। নতুন করে শনাক্ত হওয়া ২৩৪ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৯৬ জন, দৌলতপুর উপজেলায় ৪৭ জন, কুমারখালী উপজেলায় ৩৯ জন, ভেড়ামারা উপজেলায় ১৭ জন, মিরপুর উপজেলায় ১৬ জন ও খোকসা উপজেলায় ১৯ জন। এখন পর্যন্ত জেলায় ৬৭ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৬৫ হাজার ১০৫ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১২৭ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৫২ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৮৭৫ জন।

Tags: কুষ্টিয়ায় করোনায় একই দিনে পিতা-পুত্রের মৃত্যু
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিদায়বেলায় সাংবাদিকদের সাথে ইউএনও’র স্মৃতিচারণ

Next Post

দৌলতপুরে ৬ জনের জরিমানা

Related Posts

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি
জাতীয় খবর

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
প্রধান খবর

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
জাতীয় খবর

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

Next Post
দৌলতপুরে ৬ জনের জরিমানা

দৌলতপুরে ৬ জনের জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist