Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিএনপির সিলেটমুখী রোডমার্চ বৃহস্পতিবার

সাইফুল by সাইফুল
Wednesday, 20 September, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বিএনপির সিলেটমুখী রোডমার্চ বৃহস্পতিবার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ক্ষমতাসীন আওয়ামী সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৃহস্পতিবার সিলেট অভিমুখে বিভাগীয় রোডমার্চ করবে , রোডমার্চ ৫জেলা ছুঁয়ে সিলেট এসে,পৌঁছাবে। তাই প্রতিটি জেলায় ওই দিন একটি করে সমাবেশও করবে দলটি। এই লক্ষ্যে এরই মধ্যে দলটি সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।
বিএনপি জানিয়েছে, রোডমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সকাল ১০টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর থেকে রোডমার্চ শুরু হবে। এর আগে পৌর শহরে এক সংক্ষিপ্ত সমাবেশ হবে। রোডমার্চে বাস, মিনিবাস, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ রকমফের যানবাহন থাকবে। প্রতিটি যানবাহনেই বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থাকবেন।

রোডমার্চ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের শেরপুরে সমাবেশ হবে। এ ছাড়া সর্বশেষ সমাবেশ হবে সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে।
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হবে বিকেল ৪টায়। এতে লাখো মানুষের সমাগম ঘটাতে চেষ্টা করছে দলটি।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, রোডমার্চ ও সমাবেশ সফল করতে সিলেটে বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতিমূলক বৈঠক, গণসংযোগ, লিফলেট বিতরণ, মাইকিংসহ প্রচারণামূলক নানা কর্মসূচি পালন করছেন।
স্থানীয় বিএনপির একটি সূত্র জানিয়েছে, নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চেয়ে সোমবার অবগতিপত্র দিয়েছে বিএনপি। তবে পুলিশ এখনো এ বিষয়ে বিএনপিকে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কিছুই জানায়নি।
এ ছাড়া সিলেটে সমাবেশ সফলে ও পর্যাপ্ত লোকসমাগম নিশ্চিত করতে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনগুলো প্রস্তুতি বৈঠকসহ নানা কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে বুধবার নগর ও উপজেলাগুলোয় দিনভর লিফলেট বিতরণ, খণ্ড বৈঠক ও মাইকিং করা হচ্ছে।

এদিকে সমাবেশ সফল করতে মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির নেতারা অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে প্রস্তুতি বৈঠক করেন। এই বৈঠক থেকে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এই বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘রোডমার্চ ও সমাবেশ আয়োজনে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে। আমরা সমাবেশে সর্বোচ্চসংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চাই। আজ থেকে সমাবেশস্থলে মঞ্চ নির্মাণের কাজ শুরু হবে।’

সমাবেশ সামনে রেখে পুলিশ কোনো বাধা সৃষ্টি করছে কি না এমন প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। তবে রোডমার্চ সামনে রেখে পুলিশ এখন পর্যন্ত কোনো বাধা দেয়নি।

এদিকে বিএনপির নেতারা বলেছেন, সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে আগামী ৩ অক্টোবর। এই সময়ের মধ্যে দলটি রোডমার্চ, সমাবেশ, দোয়া মাহফিল, পেশাজীবী ও শ্রমজীবী কনভেনশন, জনসমাবেশ, মহিলা সমাবেশ, কৃষক সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে।

Tags: বিএনপির সিলেটমুখী রোডমার্চ বৃহস্পতিবার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রেডিও যেন বর্তমান প্রেক্ষাপটে জাদুর বাক্স

Next Post

অবৈধভাবে টিলারমাটি বিক্রির অপরাধে জরিমানা

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
অবৈধভাবে টিলারমাটি বিক্রির অপরাধে জরিমানা

অবৈধভাবে টিলারমাটি বিক্রির অপরাধে জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist