Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিশ্বসেরা ল্যাডার নিয়ে মর্ডাণ ফায়ার সার্ভিসে স্বপ্নপূরণ কর্ণফুলীর!

সাইফুল by সাইফুল
Thursday, 21 September, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বিশ্বসেরা ল্যাডার নিয়ে মর্ডাণ ফায়ার সার্ভিসে স্বপ্নপূরণ কর্ণফুলীর!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘মডার্ণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন’টি আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৩ আসনের সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ উপলক্ষে ইতোমধ্যে স্টেশনটি ডেমো ট্রেনিং সম্পন্ন করেছেন। সরেজমিনে গিয়ে আরও দেখা যায়, উদ্বোধনের অপেক্ষায় থাকা ফায়ার স্টেশন চত্বরে চলছে সাজসজ্জার কাজ। ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ‘১১টি মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস স্টেশনটি বাস্তবায়ন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নির্মাণ করেন গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রাম-২।

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী ওয়াই জংশন এলাকায় রাস্তার পাশে ১ দশমিক ১৯ একর জায়গায় আধুনিক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনটি নির্মাণ করা হয়। ৪ তলা বিশিষ্ট আর্কিটেকচারাল ডিজাইনে নির্মাণ করা ফায়ার সার্ভিস স্টেশনটির প্রথম ও দ্বিতীয় তলায় অফিস কক্ষের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া তৃতীয় ও চতুর্থ তলায় আবাসনের জন্য প্রস্তুত করা হয়েছে। রয়েছে চতুর পাশে দেয়াল।

এ স্টেশনে যুক্ত হবে বিশ্বসেরা ল্যাডার। যার দৈর্ঘ্য ৬৮ মিটার লম্বা। সংক্ষেপ নাম টেবিল টার্ন ল্যাডার (টিটিএল)। থাকবে ৬ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য ৮৮ দশমিক ৫ ফুট লম্বা স্নোরকেল ল্যাডার, ৫৪ মিটার লম্বা ভিমা ও স্কাই লিফট এবং হাজমত টেন্ডার। এছাড়াও স্টেশনে দুটি অগ্নি নির্বাপন গাড়ি, একটি এ্যাম্বুলেন্স এবং ২৭ থেকে ৩৫ টি জন সদস্য নিয়োগ করা হয়েছে।

চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্ণফুলীর স্টেশনটির কাজ শুরু হয়েছিল। গত এক মাস আগে তার শেষ হয়েছে। ৯ কোটি ২৬ লাখ ব্যয়ে নির্মিত স্টেশনটি এখন উদ্বোধনের পালা।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম বলেন, ‘কর্ণফুলীর মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনটি কর্ণফুলীসহ আশেপাশের শিল্প অঞ্চলে অগ্নি নির্বাপণের জন্য অত্যন্ত কার্যকরী হবে। শনিবার মাননীয় ভূমিমন্ত্রী এটি উদ্বোধন করবেন। এ জন্য আমাদের ডেমো ট্রেনিং ও শেষ হয়েছে। বলা যায়, উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ফায়ার স্টেশনের সকল সরঞ্জামাদি স্টেশনে পৌঁছেছে। জনবলও নিয়োগ দেয়া হয়েছে। উদ্বোধনের পর রবিবার থেকে কর্ণফুলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হবে।’

উল্লেখ্য, ২০২০ সালের ৯ নভেম্বর কর্ণফুলী উপজেলায় ‘মডার্ন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন’ নির্মাণে শিকলবাহা ওয়াই ক্রসিং এলাকায় প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শহীদ আতাহার হোসেন।

কর্ণফুলীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো একটি নিজস্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন তৈরী। কেননা কোন তাৎক্ষণিক ভয়াবহ দূর্ঘটনা হলে শহরের কালামিয়া বাজার হতে ফায়ার সার্ভিস আসতে আসতে অনেক ক্ষতি হয়ে যায়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ সেপ্টেম্বর ২০২৩

Tags: ল্যাডার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

লাউকাঠী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ

Next Post

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের বদলে জলহস্তী

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের বদলে জলহস্তী

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের বদলে জলহস্তী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist