Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দেড় বছর ধরে অস্ত্রোপচার করেন এইট পাস মনিরুল!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 23 September, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁর সাপাহারে সনদ ছাড়াই টানা দেড় বছর প্রসূতি নারীদের অস্ত্রোপচার করায় মনিরুল ইসলাম স্বপন নামে এক ক্লিনিক মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সততা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে অভিযান চালিয়ে ক্লিনিক বন্ধ, জরিমানা ও কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্যাহ আল মামুন।

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণি পাস মনিরুল ইসলাম স্বপন দেড় বছর আগে অনুমোদন ছাড়াই উপজেলা সদরে সততা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠান খোলেন। এরপর সেখানে অস্ত্রোপচারসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার অনুমতি চেয়ে সিভিল সার্জন অফিসে আবেদন করেন। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানটি পরির্দশন করে জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি দল। তবে স্বাস্থ্যসেবা দেওয়ার উপযুক্ত পরিবেশ না থাকায় ওই মুহূর্তে প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়া হয়নি। তবে এতে মোটেও থেমে যাননি মনিরুল ইসলাম। নিজেই ওই ক্লিনিকে সার্জনের ভূমিকায় প্রসূতি নারীদের অস্ত্রোপচার করতেন।

সম্প্রতি মনিরুলের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে ছবিটি পৌঁছায় জেলা প্রশাসকের কাছেও। এরপর জেলা প্রশাসকের হস্তক্ষেপে টনক নড়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের। যার প্রেক্ষিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চরনারায়ণ গ্রামের জাহিদুল ইসলাম বলেন, ৮ মাস আগে অন্তঃসত্ত্বা স্ত্রীর সিজারের জন্য সততা ক্লিনিকে ভর্তি করিয়েছিলাম। ক্লিনিকের পরিচালক মনিরুল কথা দিয়েছিলেন আমাদের পছন্দের সার্জনকে এনে অপারেশন করাবেন। কিন্তু রোগীর অবস্থা গুরুতর হতে লাগলে নানা অযুহাত দেখিয়ে মনিরুল নিজেই অপারেশন থিয়েটারে ঢুকে অস্ত্রোপচার করেন। এরপর স্ত্রীকে বাড়িতে আনার পর পেটে ইনফেকশন ধরা পড়ে। সেই ইনফেকশন ভালো করতে বাড়তি ৩৫ হাজার টাকা গুনতে হয়।

শুধু জাহিদুল ইসলাম নন। ওই ক্লিনিকের বিরুদ্ধে এমন অভিযোগ স্থানীয়দেরও। সাকিব, গোলাপ, মোকছেদসহ স্থানীয় বেশ কয়েকজন বলেন, মনিরুল অবৈধ ক্লিনিক খুলে রোগীদের সাথে প্রতারণা করে জীবন নিয়ে খেলেছে। ওই ক্লিনিকে এখন পর্যন্ত যারাই গেছেন তারাই প্রতারিত হয়েছেন। প্রত্যেক রোগীকেই ঝুঁকির মুখে ফেলেছেন মনিরুল। অথচ স্বাস্থ্য বিভাগ দেখেও বিষয়টি না দেখার ভান করে থাকে। তাই শুধুমাত্র এক মাসের কারাদণ্ডই যথেষ্ট নয়, এদের মতো প্রতারকদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্যাহ আল মামুন বলেন, ডিসি স্যারের নির্দেশনা পাওয়ার পর সকালে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করলে জানা যায় ক্লিনিকটি অবৈধ। সেখানকার ৩ জন সিজারিয়ান রোগীর সঙ্গে কথা বলে ভয়াবহ চিত্র পাওয়া যায়। ওই তিনজন নারী ভর্তি হওয়ার পরই তাদের পরিবারের কাছ থেকে ফাঁকা কাগজে বন্ড সই নেওয়া হয়েছে। সিজারের সময় একজন গাইনি সার্জনের পাশাপাশি সেলাইসহ আনুষাঙ্গিক কাজে আরেকজন চিকিৎসক থাকার কথা। এর কোনোটি ছাড়াই তাদের সিজার করা হয়েছে।

তিনি আরও বলেন, গাইনি সার্জনের বিপরীতে অনভিজ্ঞ চিকিৎসককে দিয়ে ওই ক্লিনিকে সিজার করা হয়। অ্যানেস্থেসিয়াও করানো হয় অনভিজ্ঞদের দিয়ে। ডাক্তার সেজে সেলাইসহ আনুষাঙ্গিক কাজ করতেন অষ্টম শ্রেশি পাস ক্লিনিক পরিচালক মনিরুল। জিজ্ঞাসাবাদে মনিরুল অস্ত্রোপচারের অভিযোগের বিষয়টি স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসার উপযুক্ত পরিবেশ না থাকায় ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সাপাহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, অবৈধ ক্লিনিকটি চলছিলো এটা জানতাম। তবে সেখানে ডাক্তারের বিপরীতে অষ্টম শ্রেণি পাস কেউ অস্ত্রোপচার করছে এমনটি জানা ছিল না। অভিযানে যাওয়ার পর মনিরুল কোনো ডাক্তারি সনদ দেখাতে পারেননি। এটা খুবই ভয়ানক একটি বিষয়। ক্লিনিকের অনুমোদন না থাকা, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকাসহ চিকিৎসার উপযুক্ত পরিবেশ না থাকায় ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে।

অনুমোদনহীন ক্লিনিকে দীর্ঘ দেড় বছর অষ্টম শ্রেণি পাস ভুয়া চিকিসক অস্ত্রোপচার করলেও সেটি স্বাস্থ্য বিভাগের নজরে আসেনি। এর কারণ জানতে চাইলে নওগাঁর সিভিল সার্জন ডা. রায়হানুজ্জামান সরকার বলেন, একজন সিভিল সার্জনের পক্ষে সবকটি উপজেলার ক্লিনিক দেখভাল করা সম্ভব না। এক বছর আগে ওই ক্লিনিক বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরাবরই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। এরপরও সেটি চলমান থাকলে এ দায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার।

দৈনিক দেশতথ্য//এইচ/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে ‘বাইগার পারের বাঙ্গালি’ নাটক মঞ্চায়ন

Next Post

নওগাঁয় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স-এর মৃত্যু দাবি চেক প্রদান

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post

নওগাঁয় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স-এর মৃত্যু দাবি চেক প্রদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist