Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

‘সিঁড়ি নয় যেন মৃত্যুকূপ’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 24 September, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
‘সিঁড়ি নয় যেন মৃত্যুকূপ’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট যেন মৃত্যুকূপ। ভূমি থেকে ৩০ ফুট উপরে বেশ সঙ্কীর্ণ জায়গায় সরু সিঁড়ি। পাশে নেই নিরাপত্তা রেলিং। এক সাথে দুজন লোক হাঁটারও সুযোগ নেই। নিচে পাথরের স্তূপ। তবুও ঝুঁকিতে ঘাট পারাপার করছে দৈনিক ১৫ হাজারেরও অধিক মানুষ।

এতে রয়েছে শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা। সিঁড়ি ভেঙে উপরে উঠতে আর নিচে নামতে একটু অসাবধান হলেই ৩০ ফুট নিচে পাথরের উপর আঁচড়ে পড়বে যে কেউ। বলা যায়, এ যেন বিপদের বড় গর্ত। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৫ নম্বর ঘাটটি প্রতি বছর ১ কোটি ৩২ লক্ষ টাকায় ইজারা দিলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নেই মাথা ব্যথা। ঘাটটির সংস্কার হয়নি দীর্ঘদিন। এভাবে ঝূঁকিতে পার হচ্ছে লোকজন।

এদিকে, এ ঘাট দিয়ে নিয়মিত চলাচলকারী চাকরিজীবিরা বলছেন, ‘১৫ নম্বর ঘাটটি কঠিন জায়গায় অবস্থিত। পাশে বিশাল খালি জায়গা। চসিক কিংবা ইজারাদার চাইলে কাঠ দিয়ে হলেও সিড়িটি বড় করে পাশে রেলিং দিতে পারতো। যাতে নিরাপদে যাত্রীরা পারাপার করতে পারেন। স্থানীয়দের দাবি ঘাটটি দ্রুত সংস্কারের পাশাপাশি যাত্রীছাউনি তৈরি করার। তাতে পাবলিক টয়লেট ও ইবাদতখানার ব্যবস্থা করা।’

যাত্রীদের অভিযোগ, ঘাটের ইঞ্জিনচালিত নৌকাগুলোয় ধারণক্ষমতার কয়েক গুণ যাত্রী তুলে নদী পাড়ি দেন মাঝিরা। ভোর-সন্ধ্যায় বাড়তি ভাড়া দাবি করে হয়রানি করে যাত্রীদের।

সরেজমিনে জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী,পটিয়াসহ বিভিন্ন উপজেলার বিদেশযাত্রী, শহরমুখী মানুষসহ, মেরিন একাডেমি, কাফকো, সিইউএফএল, ডিএপিএফসিএল, কোরিয়ান ইপিজেড, কর্ণফুলী টানেল ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সাত হাজার চাকরিজীবী প্রতিদিন নদী পার হয় এই ঘাট দিয়ে। তবে অতিরিক্ত যাত্রী আর নদীতে বড় বড় ঢেউয়ে নৌকা দুর্ঘটনার আশঙ্কার মধ্যেই আতঙ্ক বাড়িয়েছে ঝুঁকিপূর্ণ সরু সিড়ি।

যাত্রীরা বলছেন, ইঞ্জিনচালিত নৌকাগুলো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে। ঘাট পারাপারে নেওয়া হয় অতিরিক্ত ভাড়া, দেওয়া হয় না লাইফ জ্যাকেট। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। নেই কোনো নিয়ম শৃঙ্খলা, বিধি কিংবা নীতিমালা, নেই নির্ধারিত ভাড়ার তালিকা, ঘাটের ইজারাদার ও বোট মালিক সমিতি থাকলেও কেউ মানছে না নিয়মনীতি। তারপরও সড়কপথে যানজট এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করে মানুষ। বিদেশযাত্রী, স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য ও চাকরির প্রয়োজনে আশপাশের মানুষের ভরসা ১৫ নম্বর ঘাট।

সরেজমিন দেখা যায়, জোয়ারে কর্ণফুলী নদী কানায় কানায় পূর্ণ থাকে। নদীতে জাহাজসহ বড় বড় নৌযান চলাচল করছে। এর মধ্যেই নৌকায় যাত্রী নিয়ে ঘাটের এপার থেকে ওপারে ভিড়ছেন মাঝিরা। নৌকা ভিড়ার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে ঘাটে নামছেন যাত্রীরা। এতে নদীর চেয়ে ঘাটকুলের সিড়িই বেশি বিপদজনক হয়ে দাঁড়িয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে ঘাটের ইজারাদারের একাংশের মুখপাত্র উত্তর বন্দর বহুমুখী ইঞ্জিন চালিত বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জসিম বলেন, ‘সিইউএফএল ওপারে যাত্রাছাউনি তৈরি করে দিলেও এপারে এখনো সে রকম কিছু তৈরি হয়নি। যদিও আমরা বিষয়টি আলোচনা করতেছি। যাত্রীদের সেবায় কিছু একটা করার। কিন্তু ঘাট সংস্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশনের।’

আনোয়ারা বৈরাগ ইউনিয়নের ফরহাদ উদ্দীন বলেন, আমাদের জানামতে ১৫ নম্বর ঘাটটি অত্যন্ত ঝূঁকিপূর্ণ। তাই এখানকার ইজারাদার পক্ষ ও আমরা জনপ্রতিনিধিরা এ বিষয়ে একাধিকবার সিটি কর্পোরেশনে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছি। কিন্তু এ পর্যন্ত তারা কোন ব্যবস্থা নেয়নি।’

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি ইজারাদারগণ অবগত করলেও সেভাবে কাজ করা হয়নি। সেটা সত্য। তবে আমরা ১৫ নম্বর ঘাটের খবর নিয়ে যাত্রীসেবার জন্য নতুন কিছু করে উপযুক্ত সেবা দেওয়ার ব্যবস্থা করব।’

দৈনিক দেশতথ্য//এইচ/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রামে স্বাচিপ এর কমিটি গঠন

Next Post

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist