Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সেন্টমার্টিনে আটকা পড়েছেন জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 5 October, 2023.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
সেন্টমার্টিনে আটকা পড়েছেন জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

প্রচণ্ড লঘুচাপ এবং সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দুই শিক্ষকসহ ৩৮ শিক্ষার্থী। তাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষক-শিক্ষার্থীসহ তিন শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে  আটকা পড়েছেন।

শিক্ষা সফরে যাওয়া শিক্ষার্থীদের বুধবার (৪ অক্টোবর) সকালে ফিরে আসার কথা থাকলেও আবহাওয়ার তিন নম্বর সতর্ক সংকেত এবং নৌযান চলাচল বন্ধ থাকায় তারা আসতে পারেননি। দ্বীপে দুদিনের বদলে তৃতীয় দিন অবস্থান করলেও আবহাওয়া স্বাভাবিক হয়নি। অবস্থার উন্নীত না হলে শুক্রবারও  জাহাজ চলাচল বন্ধ থাকার আশঙ্কা করছেন তারা।

ইতোমধ্যেই সেখানে আমিষ জাতীয় খাদ্যের সংকট দেখা দিয়েছে। মুঠোফোনের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না অনেকের। কয়েকজন শিক্ষার্থী ভ্রমণ বাবদ অর্থ শেষ হয়ে যাওয়ায় পরিবার ও স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা নিচ্ছেন।

এ বিষয়ে আটকা পরা শিক্ষার্থী রকিব জানান, জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে আমরা ফিরতে পারছি না। আমরা বর্তমানে হানিমুন ইকো রিসোর্টে নিরাপদে অবস্থান করছি। আবহাওয়া মোটামুটি স্থিতিশীল। সকাল থেকে বৃষ্টিও হয়নি। বিকেলে আমরা ছেড়া দ্বীপ থেকে ঘুরে এসেছি। এখানে মাছ-মাংসের সংকট থাকলেও চাল-ডাল, শুকনো খাবার ও সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

জাহাজ চলাচল বন্ধর জন্য ফিরতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুর গাইড এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী বিকেল পৌনে পাঁচটায় একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, এখানকার আবহাওয়া এখন ভালো। কিন্তু, শিপ এজেন্সীগুলো জাহাজ বন্ধ রাখায় আমাদের দেরী হচ্ছে। চালু হলেই আমরা ফিরতে পারব।

এদিকে উদ্ভিদ বিজ্ঞান চেয়ারম্যান ড. শাহরিয়ার আহম্মদ বলেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন। তবে ভয়ের কারণ নেই সবাই নিরাপদে রয়েছেন। পর্যটকবাহী জাহাজ চলাচল চালু হলেই তারা ফিরে আসবেন। তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৫,২০২৩//

Tags: জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মনোবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

Next Post

সিলেটে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ’র উদ্বোধন

Related Posts

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

Next Post
সিলেটে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ’র উদ্বোধন

সিলেটে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ’র উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist