Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে নিরাপদ ও নির্বিঘ্নে বসে জুয়ার আসর !

সাইফুল by সাইফুল
Monday, 9 October, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে নিরাপদ ও নির্বিঘ্নে বসে জুয়ার আসর !
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ব্যবস্থা না নেওয়ায় জনপ্রতিনিধিরা ক্ষুব্ধ

কুষ্টিয়ার দৌলতপুরে নিরাপদ ও নির্বিঘ্নে প্রতিদিনই বসছে জুয়ার আসর। এসব জুয়ার আসরে কোটি কোটি টাকা জুয়া খেলা হয়ে থাকে। কোন কোন জুয়া খেলার আসর যুগ যুগ ধরে চলে আসলেও প্রশাসনের তেমন নজরদারি দেখা যায়না বলে ভূক্তভোগী এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ রয়েছে। জুয়া খেলা বন্ধে দৌলতপুর উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা মাসিক কমিটির সভায় একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থাপন করলেও বিষয়টি প্রশাসনের কর্মকর্তাগণ আমলে নেননি বলেও অভিযোগ রয়েছে। উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে বাকবিতন্ডায় জড়াতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

অনুসন্ধানে জানাগেছে, দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৮ থেকে ১০টি স্পটে বা স্থানে প্রতিদিন বসে জমজমাট জুয়ার আসর। এসব জুয়ার আসরে কোটি কোটি টাকার জুয়া খেলা হয়ে থাকে। প্রশাসনকে ম্যানেজ করে বাঁশঝাড় বা ঝোপ জঙ্গলে বছরের পর বছর ধরে চলে আসছে এসব জুয়ার আসর। এসব আসরে দৌলতপুরের বিভিন্ন এলাকা ও পার্শ্ববতী উপজেলা থেকেও জুয়াড়িরা খেলতে আসেন।

এসব স্থানে জুয়া খেলা বন্ধে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করেছেন। কোন ব্যবস্থা না নেওযায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিগণ।

জুয়ায় সর্বশান্ত এক ব্যক্তি বলেন, দৌলতপুরে অন্তত ৮ থেকে ১০টি স্থানে জুয়ার আসর বসে। এরমধ্যে উল্লেখযোগ্য রিফাইতপুর ইউনিয়নের তেলিগাংদিয়া গ্রাম। এখানে যুগ যুগ ধরে চলে আসছে জুয়া খেলা। একইভাবে সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের কয়েকটি স্থানে নিয়মিত বসে জুয়ার আসর। এছাড়াও উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বিশ্ববাঁধ, হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর মাঠপাড়া গ্রামে, মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকায় ও বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া মাঠসহ আসপাশের মাঠেও নিয়মিত বসে জমজমাট জুয়ার আসর। 

এছাড়াও উপজেলা বাজার পূর্বপাড়াসহ উপজেলা পরিষদ সংলগ্ন আসপাশের বিভিন্ন দোকানের মাচায় তাস খেলাসহ বিভিন্ন কায়দায় জুয়ার আসর বসে থাকে। প্রায় দু’বছর আগে তারাগুনিয়া এলাকার সাব-রেজিষ্ট্রার অফিসের এক মহরার জুয়া খেলতে গিয়ে প্রাণও হারিয়েছেন। একটি চক্র দীর্ঘদিন ধরে এসব জুয়া খেলা পরিচালনা করে আসছেন। 

এদেরমধ্যে রয়েছেন তেলিগাংদিয়া গ্রামের বাবু, হোসেনাবাদ এলাকার লিটন, কল্যাণপুরের সজীব, বোয়ালিয়ার মানিক, বিশ্ববাঁধ এলাকার জহিরুল ও জুয়েল উল্লেখযোগ্য। এরা সংশ্লিষ্টদের ম্যানেজ করে জুয়ার আসর বসিয়ে থাকেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বয়োজ্যেষ্ঠ এক গণমাধ্যমকর্মী ও এক ইউপি চেয়ারম্যান জুয়া খেলা বন্ধে বক্তব্য দিতে গেলে সেখানে উপস্থিত দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম তর্কে লিপ্ত হয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এসময় সভায় উপস্থিত সকল সদস্য গোস্বা প্রকাশ করেন।

জুয়া খেলা বন্ধের বিষয়ে রিফাইতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু বলেন, তেলিগাংদিয়া গ্রামে জুয়া খেলা বন্ধে আইন শৃঙ্খলার মাসিক সভায় একাধিকবার উপস্থাপন করেও কোন আইনগত ব্যবস্থা নেয়নি প্রশাসন।

একই বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, আল্লাহর ৩০ দিন বিশ্ববাঁধে জুয়ার আসর বসে। জুয়া খেলা বন্ধে কিছুদিন আগেও আমরা ১৪ ইউনিয়নের চেয়ারম্যান দৌলতপুর থানার ওসি’র চায়ের দাওয়াতে গিয়ে বলেছি এবং একাধিকবার আইন শৃঙ্খলার মাসিক সভাতেও বলেছি তাতে কোন লাভ হয়নি।

পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জুয়ার আসর থেকে কোন অবৈধ সুবিধা নেয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মাঝে মধ্যে পুলিশ জুয়াড়িদেরকে ধরে এবং টাকার বিনিময়ে আবার ছেড়েও দেয়।

জুয়া খেলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমি সারা জীবনই জুয়া ও মাদকের বিপক্ষে। দৌলতপুরের কোন কোন জায়গায় জুয়া খেলা চলে এটা আমি জানতাম না। এটা আপনার কাছ থেকেই আমি প্রথম শুনলাম। গত মাসেও জুয়ার বিরুদ্ধে ছয়টি মামলা দিয়েছি। কোন কোন স্পটে জুয়া চলে তার সঠিক তথ্য পেলে সেসব স্পটে পুলিশ পাঠিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জুয়া খেলা বন্ধে জুয়া খেলায় জড়িত চিহ্নিত জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভূক্তভোগী অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। একইসাথে তারা প্রশাসনে উর্দ্ধতন কতৃপক্ষেরও দৃষ্টি কামনা করেছেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ অক্টোবর ২০২৩

Tags: জুয়ার আসর
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুর জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Next Post

দশ বছর পানিবন্ধী হয়ে বসবাস করছে তাঁতিপাড়ার মানুষ

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
দশ বছর পানিবন্ধী হয়ে বসবাস করছে তাঁতিপাড়ার মানুষ

দশ বছর পানিবন্ধী হয়ে বসবাস করছে তাঁতিপাড়ার মানুষ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist