Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে পদ্মার ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও শিক্ষা প্রতিষ্ঠান : আতঙ্কে গ্রামবাসী

সাইফুল by সাইফুল
Saturday, 14 October, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে পদ্মার ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও শিক্ষা প্রতিষ্ঠান : আতঙ্কে গ্রামবাসী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। দু’টি সীমান্ত পিলার পদ্মা গর্ভে তলিয়ে গেছে। পদ্মার ভাঙ্গনে ভিটে মাটি সর্বস্ব হারিয়েছেন কয়েকশ’ পরিবার। ভাঙ্গনের মুখে হুমকিতে রয়েছে উদয়নগর বিজিবি ক্যাম্প। যাঁরা সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত তাঁরাই এখন পদ্মা নদীর ভাঙ্গন ঝুঁকিতে রয়েছেন। যেকোন মুহুর্তে পদ্মা গর্ভে বিলিন হতে পারে বিজিবি ক্যাম্প, শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য স্থাপনা। আতঙ্কে দিন কাটছে সীমান্তরক্ষী বিজিবি ও গ্রামবাসীর। পদ্মার ভাঙ্গন ঠেকাতে প্রয়োজন স্থায়ী ব্যবস্থা গ্রহণের।

চিলমারীর উদয়নগর বিজিবি ক্যাম্প থেকে মাত্র ৫০ মিটার দূরে রয়েছে পদ্মা নদী। যেকোন মুহুর্তে পদ্মা গর্ভে বিলিন হতে পারে বিজিবি ক্যাম্প। ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে অরক্ষিত হতে পারে সীমান্ত এলাকা এমনটি জানিয়েছেন উদয়নগর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম। কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চরচিলমারী কোম্পানী কমান্ডার সুবেদার মুরাদ জানিয়েছেন, পদ্মার নদীতে পানি কমার সাথে সাথে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। সবচেয়ে হুমকির মুখে রয়েছে উদয়নগর বিজিবি ক্যাম্প। যেকোন মুহেুর্তে ক্যাম্পটি নদী গর্ভে বিলিন হতে পারে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ক্যাম্পটি রক্ষার জন্য দ্রæত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

উদয়নগর গ্রামের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, মাত্র কয়েকশ’ গজ দূরে ভারত সীমান্ত। পদ্মার ভাঙ্গনে বিজিবি ক্যাম্প নদী গর্ভে তলিয়ে গেলে উদয়নগর সীমান্ত এলাকা অরক্ষিত হয়ে পড়বে। বাড়বে অত্যাচার নির্যাতনের মাত্রা। ফলে ভারতীয় সীমান্তরক্ষী ও ভারতীয় নাগরিকদের অত্যাচর নির্যাতনের ভয়ে পদ্মা নদী বেষ্টিত উদয়নগর গ্রামের শত শত পরিবার আতঙ্কিত হয়ে উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রামবাসীর দাবি অতিদ্রæত বিজিবি ক্যাম্পসহ উদয়নগর গ্রামকে রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের।

আতারাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, হুমকির মুখে রয়েছে আতারাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য স্থাপনা। যেভাবে পদ্মা নদীর ভাঙ্গন শুরু হয়েছে, যেকোন সময় পদ্মা গর্ভে বিলিন হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানসহ ওইসব স্থাপনা। ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষা ব্যবস্থাও পড়বে হুমকিতে। ফলে চরবাসী বি ত হবে শিক্ষার আলো থেকে।

তবে পদ্মার ভাঙ্গন থেকে বিজিবি ক্যাম্পসহ উদয়নগর গ্রাম রক্ষার জন্য অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে পদ্মার ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউর রহমান জয়। তিনিও জানান স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে হুমকিতে থাকবে বিজিবি ক্যাম্পসহ গ্রামবাসী।

দৌলতপুর সীমান্ত সুরক্ষায় প্রয়োজন দ্রæততার সাথে পদ্মা নদীর ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের। এমনটি দাবি পদ্মার ভাঙ্গন কবলিত হুমকিতে থাকা চরবাসীর।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ অক্টোবর ২০২৩

Tags: নদী ভাঙ্গন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শত্রুতার জেরে ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

Next Post

পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন

পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist