Wednesday, 18 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

যশোর- ১: আ.লীগ ও বিএনপির হাড্ডাহাডি লড়াই

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 6 November, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
যশোর- ১: আ.লীগ ও বিএনপির হাড্ডাহাডি লড়াই
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ আসনটি শার্শা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৮৫ তম আসন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২ মাস বাকি । যদিও রাজনৈতিক মাঠে কুয়াশাচ্ছান্ন৷এখন থেকেই সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যেতে শুরু করেছেন।

যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে যশোর-১ আসন গঠিত। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই আসনে অবস্থিত। এই নির্বাচনী এলাকার মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৩৩ জন। আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ১৫৫ জন। এ আসনে নারী ভোটার বেশি।
তবে সব দলের কাছেই আসনটি অধিক মর্যাদার। বিগত ১১টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৬ বার, বিএনপি ৩ বার, জাতীয় পার্টি ও জামায়াত একবার বিজয়ী হয়েছে। তবে আওয়ামী লীগ ও বিএনপি যদি উপযুক্ত প্রার্থী দিতে পারে তা হলে দু’দলের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। জাতীয় পার্টি শক্তিহীন তবে জামায়াত চুপিচুপি প্রার্থী চূড়ান্ত করে রেখেছে।

এই আসনে দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে আওয়ামী লীগের তবিবর রহমান সরদার, ১৯৭৯ সালে বিএনপির আলী তারেক, ১৯৮৬ সালে জাতীয় পার্টির ডা. নজরুল ইসলাম, ১৯৮৮ সালে জামায়াতের অ্যাডভোকেট নূর হোসেন, ১৯৯১ সালে আওয়ামী লীগের তবিবর রহমান সরদার, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, ১৯৯৬ সালে আওয়ামী লীগের তবিবর রহমান সরদার, ২০০১ সালে বিএনপির আলী কদর, ২০০৮ সালে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০১৪ সালে শেখ আফিল উদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালেও শেখ আফিল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে শিল্পপতি আকিজ পরিবারের সন্তান শিল্পপতি শেখ আফিল উদ্দিন।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন। সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সঙ্গে তার রয়েছে ঠাণ্ডা লড়াই।
এই আসনটিতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসানও প্রার্থী হতে চান।

বিএনপি থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু ও যুগ্ম আহ্বায়ক- হাসান জহির।

তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, যশোর-১ সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ। বর্তমান শেখ আফিল উদ্দিন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই আসনে একক নিয়ন্ত্রণ কর্তা হয়ে ওঠেন। তার বিপরীতে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন একটি দলীয় বলয় তৈরি করেছেন।
বিএনপি চাইবে তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে। অন্যদিকে আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৮৫তম যশোর- ১ সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে যুবলীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল

Next Post

যশোরের তিনটি সরকারি কলেজ গেটে তালা

Related Posts

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা
প্রধান খবর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
জাতীয় খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
জাতীয় খবর

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

Next Post
যশোরের তিনটি সরকারি কলেজ গেটে তালা

যশোরের তিনটি সরকারি কলেজ গেটে তালা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist