Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

যশোরে মাদক কারবারে প্রযুক্তি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 17 November, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
যশোরে মাদক কারবারে প্রযুক্তি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

উন্নত প্রযুক্তির বদৌলতে সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে যশোরে মাদকের কারবারের ধরণ। প্রশাসনের তৎপরতার কারণে কৌশল বদলাচ্ছে জড়িতরা। এখন ফেসবুক-মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে সরবরাহ করা হচ্ছে শিশুদের মাধ্যমে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, এক সময় যশোরে মাদকের রমরমা বাণিজ্য ছিল। কিন্তু প্রশাসনের তৎপরতায় সেই রমরমা অবস্থা আর নেই। তবে বসেও নেই মাদকের কারবারিরা। প্রশাসনের অভিযান, সামাজিক প্রতিরোধে অনেক কারবারের ধরণ পাল্টাচ্ছে। কেউ কেউ বদল করছে স্থান। কারবার চলছে চেইন পদ্ধতিতে। উৎপাদক, আমদানিকারক, ডিলার, সাব ডিলার, পরিবেশক প্রভৃতি ধাপে চলছে কারবার। ব্যবসায়ও যুক্ত হয়েছে প্রযুক্তির ব্যবহার। মোবাইল ফোন, ফেসবুক মেসেঞ্জার ও হোয়াসটঅ্যাপের মাধ্যমে নেয়া হচ্ছে অর্ডার। নিরাপদ ডেলিভারীতে ব্যবহার করা হচ্ছে শিশুদের।
যশোর শহরের ষষ্ঠীতলার বুনোপাড়া, পাখিপট্টি, মুজিব সড়ক বাইলেন, রেলগেট পশ্চিমপাড়া, খড়কি কলাবাগান, রায়পাড়ার কয়লাপট্টি, বারান্দীপাড়ার লিচুতলা, শংকরপুরের টার্মিনাল, চোপদারপাড়া, সন্যাসী দীঘিরপাড়সহ আরো অনেক এলাকায় চলছে মাদকের কারবার।
মুঠোফোনে কল দিলে ইজিবাইক, রিক্সা ও মোটরসাইকেল যোগেও পৌঁছে দেয়া হয় এসব মাদক।মাদকের কারবার নিয়ন্ত্রণ করছে দাগি সন্ত্রাসীরা। নিষিদ্ধ ব্যবসায়ের উপর সামাজিক চাপ ঠেকাতে চালানো হচ্ছে মাফিয়া স্টাইল। দাপট নিয়ে ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণে অস্ত্রধারী বাহিনী গড়ে তুলেছে কারবারীরা। মাদকাসক্ত ও উঠতি সন্ত্রাসীদের বাহিনীতে ভেড়ানো হচ্ছে নির্বিঘ্নে ব্যবসা চালানো জন্য।
যশোর শহরের ষষ্ঠীতলা বুনোপাড়ায় বাড়িতে বাড়িতে চলে ফেনসিডিল ও ইয়াবার কারবার। মুঠোফোনে আসে ফেনসিডিল ও ইয়াবা। মাদক কারবারী ও সেবীদের কাছে নেশার ট্যাবলেট ইয়াবা ‘বাবা’ এবং ফেনসিডিল ‘ডাল’ নামে পরিচিত। বিকাশের মাধ্যমে টাকা লেনদেন হলেই বাড়ির শিশু, কিশোর ও কিশোরীদের মাধ্যমে মাদকাসক্তদের হাতে পৌঁছে যায় মাদক।
মুজিব সড়ক বাইলেনে ইয়াবা বিক্রি হয় দেদার। এখানকার একটি পরিবারের সবাই ইয়াবা বিক্রির সাথে জড়িত।রেলগেট পশ্চিমপাড়ায় আছে ডিলার ও ভ্রাম্যমাণ কারবারী।অস্ত্র ও মাদকে ভাসছে খড়কি কলাবাগান
এমএম কলেজের দক্ষিণে মাদক ও অস্ত্র ব্যবসার কারণে বহুল আলোচিত জায়গাটির নাম কলাবাগান। শীর্ষ মাদক ব্যবসায়ী আবু তালেব কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তার মাদক সম্রাজ্যের নিয়ন্ত্রণ নেন ভাতিজা ।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ মে তালিকাভুক্ত ১৪ মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করে পুলিশ। তারা হলেন- চাঁচড়া রায়পাড়ার বেবি খাতুন, রুমা বেগম, শংকরপুর এলাকার তারেক কাজী, চৌগাছার কাবিলপুর গ্রামের শফি মেম্বার, অভয়নগরের বুইকরা গ্রামের কামরুল ও লিপি, বেনাপোল ভবেরবেড় গ্রামের রবিউল ইসলাম, বারপোতা গ্রামের রিয়াজুল ইসলাম, চৌগাছার ফুলসারা এলাকার আশরাফুল ইসলাম, কাবিলপুর এলাকার ইসরাইল হোসেন নুনু, শার্শার আনোয়ার হোসেন আনা, বাদশা মল্লিক ও জাহাঙ্গীর।
ওই সময় এসব মাদক ব্যবসায়ীদের ধরতে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণাও করা হয়েছিল।
জেলা পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপন কুমার সরকার বলেছেন, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চলমান আছে। এরপরও যদি কেউ এই ধরণের অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি মেলা শুরু

Next Post

বেনাপোলে জাল ভ্রমণকর সরবরাহকারী শামীম আটক

Related Posts

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা
প্রধান খবর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
জাতীয় খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

Next Post
বেনাপোলে জাল ভ্রমণকর সরবরাহকারী শামীম আটক

বেনাপোলে জাল ভ্রমণকর সরবরাহকারী শামীম আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist