Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মির্জাপুরে ১২৭ তম জন্মজয়ন্তীতে আরপি সাহাকে স্মরণ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 17 November, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
মির্জাপুরে ১২৭ তম জন্মজয়ন্তীতে আরপি সাহাকে স্মরণ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ দানবীর রণদা প্রসাদ সাহাকে (আরপি সাহাকে) গভীর শ্রদ্ধা ও ভালবাসায় ১২৭ তম জন্মজয়ন্তীতে মু স্মরণ এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার (১৭ নভেম্বর) তার নিজ গ্রাম টাঙ্গাইলের মির্জাপুর, তার সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্সের নারী জাগরণের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজ এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা ও নারানগঞ্জে দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দানবীরের ১২৭ তম জন্ম জয়ন্তীতে কুমুদিনী পরিবার এবং মির্জাপুর গ্রামবাসি কুমুদিনী কমপ্লেক্সের তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ভারতেশ্বরী হোমসের সবুজ চত্তরে আয়োজন করা হয় শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার উপর এবং কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর উপর প্রামান্য চিত্র প্রদর্শন।
সন্ধ্যায় ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের অংশ গ্রহনে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন হয়। কুমুদিনী পরিবারের সদসস্য ও সুধীজনের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জলনের আয়োজন ছিল মনোমুগ্ধকর।
আলোচনা সভায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শ্রী রাজিব প্রসাদ সাহা শহীদ দানবীর আরপি সাহার কর্মময় জীবন এবং কুমুদিনী ট্রাস্টের উপর বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর শিক্ষা পরিচালক ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালেল পরিচারক ডা. প্রদীপ কুমার রায়, ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম, কুমুদিনী হাসপাতালেল চিকিৎসক, ভারতেশ^রী হোমসের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী, মির্জাপুর গ্রামবাসি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষক কবি ও সাহিত্যিক হেনা সুলতানা জানান, রনদা প্রসাদ সাহা ১৮৯৬ সালে মির্জাপুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্র পোদ্দার এবং মায়ের নাম কুমুদিনী দেবী। অভাব আর দারিদ্রের মাঝে বড় হয়ে তিনি দ্বিতীয় বিশ^ যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করেন। যুদ্ধের সময় ভারতের এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। সেই সুবাদে তিনি ভারতে চলে যান। তার সাহস আর সততার জন্য ঐ ব্যবসায়ী রনদা প্রসাদ সাহাকে তার সম্পত্তির দেখা শোনার দায়িত্ব দেন। এভাবেই তিনি প্রচুর অর্থের মালিক হন। প্রচুর অর্থের মালিক হলেও তিনি সে টাকা নিজের কাজে ব্যয় করেননি। তার সমুদয় সহায় সম্পদ দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য দান করে যান। তিনি সেবার ব্রত নিয়ে দেশ দেশের কল্যাণের জন্য নিজেকে আন্তনিয়োগ করেন। তিনি আর্তমানবতার সেবায় গড়ে তুলেন কুমুদিনী হাসপাতাল, নারী শিক্ষার জন্য ভারতেশ^রী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, দানবীর রণদা প্রসাদ সাহা বিশ^বিদ্যালয়, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, নারায়নগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান, মানিকগঞ্জ দেবেন্দ্রে কলেজ, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজ, মির্জাপুর মহাবিদ্যালয় বর্তমানে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ, মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় বর্তমানে মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন স্কুল-কলেজ প্রতিষ্ঠান করেন।
১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রীয় ভাবে অংশ নিয়ে দেশ মার্তৃকার জন্য ঝাপিয়ে পরেন। যুদ্ধের সময় তার সেবাধর্মী প্রতিষ্ঠান ও হাসপাতালে বহু নারী পুরুষ আশ্রয় নিয়ে চিকিৎসা সেবা পান। ১৯৭১ সালের ৭ মে এ দেশের কিছু রাজাকার আল বদর বাহিনী ও পাকিস্তানী দোষররা মহান এই মানুষ দানবীর রনদা প্রসাদ সাহা ও তার একমাত্র পুত্র ভবানী প্রসাদ সাহা রবিকে ধরে নিয়ে যায়। আজও তাদের কোন খোঁজ মিলেনি। তার সেবাকর্মের তিনি যুগ যুগ ধরে মানুষের মাঝে বেঁচে থাকবেন। মহান এই ব্যক্তির ১২৭ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যশোর অপহৃত ফারুক হত্যা, আটক ৩

Next Post

জবির গবেষণাধর্মী প্রজেক্টে অনুদান লাভ

Related Posts

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার
জাতীয় খবর

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Next Post
জবির গবেষণাধর্মী প্রজেক্টে অনুদান লাভ

জবির গবেষণাধর্মী প্রজেক্টে অনুদান লাভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার

কুষ্টিয়া জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist