সুনামগঞ্জের জগন্নাথপুরে নাশকতা মামলায় যুবদল নেতা মালিক খানকে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই
জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খানকে (৪৩ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবদল নেতা আব্দুল মালিক খান ইউনিয়নের তিলক গ্রামের মৃত হরুপ খানের ছেলে।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আসামী আব্দুল মালিক
খানকে শনিবার (১৮ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post