Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে আমন ধান কাটা শুরু হয়েছে

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 19 November, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সিলেটে আমন ধান কাটা শুরু হয়েছে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

লক্ষ্য মাত্রা ১১ লক্ষ ২৬ হাজার মেট্রিক টন

সিলেটে আমন ধান কাটা শুরু হয়েছে।ইতিমধ্যে ৮ থেকে ১০ ভাগ ফসল কাটা হয়েছে। ডিসেম্বরের মধ্যে সব ধান কর্তন হয়ে যাবে বলে জানিয়েছে সিলেটের কৃষি বিভাগ। তবে কোথাও কোথাও পোকার আক্রমণের কথা জানান কৃষকরা। প্রয়োজনীয় বৃষ্টিপাত ও আবহাওয়া অনুকূলে থাকায় ধানের আবাদ ভালো হওয়ায় কৃষকদের মধ্যেও স্বস্তি বিরাজ করছে। বৃষ্টিপাতের কারণে যেসব জমিতে একটু পরে রোপন করা হয়েছিল সেগুলোতেও ভালো ধান এসেছে। অনেক স্থানে পোকার আক্রমণের কথাও জানা গেছে। ধান সংগ্রহে কৃষক কৃষাণীর ঘরে এখন ব্যস্ততা। ধান তোলার জন্য ঝুড়ি, তেপ্রল, বস্তা প্রস্তুত করছেন। কেউবা প্রস্তুত করছেন ধানের খলা, মেরামত করছেন ধানের গোলা।

সিলেটের ৪ জেলায় এ বছর ৪ লক্ষ ১৫ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লক্ষ ২৬ হাজার ৭৬০ মেট্রিক টন চাল।

সিলেট জেলায় চাষ হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩১০ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লক্ষ ৭৩ হাজার ৯৭১ মেট্রিক টন চাল। সুনামগঞ্জ জেলায় ৮৩ হাজার ৩৬৯ হেক্টর জমি আবাদে উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লক্ষ ৬ হাজার ১৬২ মেট্রিক টন। মৌলভীবাজারে ১ লক্ষ ২ হাজার ১৮০ হেক্টর চাষাবাদে উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লক্ষ ১ হাজার ৯১৮ মেট্রিক টন। হবিগঞ্জে আমন চাষাবাদ হয়েছে ৮৮ হাজার ৩১৬ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা মাত্রা নির্ধারন করা হয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৭০৯ মেট্রিক টন চাল।

কানাইঘাটের পশ্চিম লক্ষীপ্রসাদ ইউনিয়নের কৃষক বাহাউদ্দিন জানান, তিনি প্রায় ৭০ কেদার জমি চাষ করেছেন। ধান ভালো হয়েছে। কিছু জমিতে ধান মোটামুটি হয়েছে। তবে বাজারে ধানের দাম ভালো থাকায় ধান চাষ থেকে কিছুটা আয় আসতে পারে বলে আশাবাদী তিনি।

গোলাপগঞ্জ উপজেলার কিসমত মাইজভাগ গ্রামের কৃষক মনজ্জির উদ্দিন চৌধুরী ধান উৎপাদন ও বিক্রি করে আসছেন দীর্ঘদিন থেকে। তিনি জানান, মাঠে ফলন ভালো হয়েছে। তার এলাকায় কিছু জমিতে পোকার আক্রমণে পুরো জমি নষ্ট হয়ে গেছে। সেসব জমি থেকে কোন ধানই পাওয়া যাবে না বলে আশংকা করছেন তিনি। তবে ফসলের উৎপাদন খরচ ও বিক্রির সময়ের দাম নিয়ে দুশ্চিন্তার কথা জানান কৃষকরা। তারা জানান, কৃষি শ্রমিক সংকট ও মজুরী বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়ে গেছে। অপরদিকে, বিক্রির সময় ধানের দাম পাওয়া যায় না। ধান উৎপাদন করেও লাভের মুখ দেয়া কঠিন হয়ে যায় বলে জানান কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেটের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামন বলেন, রোপা আমনের ফলন ভালো হয়েছে। কৃষকরা ইতিমধ্যে ধান কর্তন শুরু করেছেন। কৃষকরা ভালো ফলন পাবেন বলে তার আশা। গত দুই দিনের বৃষ্টিতে নতুন রোপণ করা সবজির কিছুটা ক্ষতি হলেও, আমন ধানের কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতি উপজেলা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের সাথে যোগাযোগ রাখছেন। যেখানেই সমস্যা হচ্ছে সেখানেই তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন। কৃষক পোকার বিষয়টি দ্রুত কৃষি বিভাগকে জানালে সহজেই পোকা দমন করা যায়। এখনো ধানের দাম ভালোই আছে। কিছুদিন পরেই সরকারি ভাবে ধান সংগ্রহের কাজ শুরু হবে। সরকার প্রতি মণ ১২শ’ টাকা নির্ধারণ করেছেন। সবকিছু স্বাভাবিক থাকলে কৃষক ধানের ভালো দাম পাবেন বলেও মন্তব্য করেন উপপরিচালক আনিসুজ্জামান।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১৯,২০২৩//

Tags: সিলেটে আমন ধান
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরের বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

Next Post

আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডা. দুলাল

Related Posts

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ
স্থানীয় খবর

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন
স্থানীয় খবর

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

Next Post
আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডা. দুলাল

আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডা. দুলাল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist