খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহতের মামলায় বাসের চালক সাগর শেখ (২৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শুক্রবার দিবাগত গভীর রাতে র্যাব -৬ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে খুলনা আসার পথে পালবাড়ি মোড়ে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তাকে গ্রেপ্তার করে।
এর আগে, গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে খুলনা জেলায় আইন-শৃঙ্গলা পরিস্থিতি রক্ষায় নিরাপত্তামূলক ডিউটির জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) শেখ ইমরুল করিমের নেতৃত্বে মোট ৫ জন পুলিশ সদস্য ডুমুরিয়া থানা এলাকায় তল্লাশী কার্যক্রম পরিচালনা করেন।দিনভর দায়িত্ব পালন শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কনস্টেবল শাহ আলম তার পরিচিত জুয়েল নামে একজনের মোটরসাইকেল যোগে খুলনা জেলা গোয়েন্দা অফিসে ফেরার পথে বেপরোয়া গতির ইমাদ পরিবহণের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নিহত হন।
ঘটনার পর খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করতে সক্ষম হলেও ঘতক বাসটির চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। পরে এ ঘটনায় ডুমুরিয়া থানায় সড়ক পরিবহন আইনে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চালক, হেলপার ও সুপারভাইজার এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
সর্বশেষ শুক্রবার দিবাগত গভীর রাতে র্যাব -৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মামলার আসামি চালক সাগর শেখ (২৬)কে ঢাকা থেকে খুলনা আসার পথিমধ্যে পালবাড়ি মোড়ে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গ্রেপ্তার করে।পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন





Discussion about this post