সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে জ্বালানি তেলবাহী ট্যাংকলরী থেকে তেল সংগ্রহ করতে গিয়ে ট্যাংকিতে জমে থাকা গ্যাসে আবু সাঈদ (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।
ঘটনায় নিহতের ছোট ভাই ও পিতা অসুস্থ হয়। অসুস্থ ফাহিমকে (১২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৭টায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের গোদনাইল শাখার মেঘনা ডিপো এলাকায়।
নিহত আবু সাঈদ ওই এলাকার নাজির হোসেনের (৪৫) ছেলে। সে এসও রোড এলাকায় ইসমাঈলের তেলের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের এসও রোড এলাকায় জ্বালানী তেলবাহী ট্যাংকলরীর এক গ্যারেজে নিহতের ছোট ভাই ফাহিম ট্যাংকিতে জমে থাকা তেল সংগ্রহ করতে যায়।
লরীর ট্যাংকিতে নেমে তেল সংগ্রহকালে সে অসুস্থ হয়ে পড়ে। তার বাবা তাকে উদ্ধারে ট্যাংকিতে নামলে তিনি ও অসুস্থ হয়ে পড়েন। ঘটনা বুঝতে পেরে তাদের উদ্ধারে লরীর হেলপার সাঈদ ট্যাংকিতে নামেন।
ছোট ভাই ও বাবাকে উদ্ধার করতে পারলেও সাঈদ লরীর ভিতর ট্যাংকিতে অচেতন হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার জানান, স্থানীয়রা তাকে জানিয়েছেন ট্যাংকিতে গ্যাস জমে থাকার কারনে তার মৃত্যু হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন









Discussion about this post