সিলেটে অবরোধ চলাকালে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ গাড়ি আগুন ও ভাঙচুরের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
তিনি বলেন, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুর ও রাস্তায় সিএনজি চালিত অটোরিকশাতে আগুন লাগানোর ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।
জানা যায়, রোববার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার পয়েন্টে অবরোধের সমর্থনে বিএনপি, যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী হঠাৎ করে মশাল মিছিল বের করে। মিছিল শেষে তারা একটি অ্যাম্বুলেন্স, কয়েকটি যানবাহন ভাঙচুর ও একটি সিএনজি চালিত অটোরিকশাতে আগুন দেয়। পরবর্তীতে ওই এলাকায় সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগ মশাল মিছিলকারীদের ধাওয়া করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অবস্) মো. মাসুদ রানা, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার সাদেক কায়ছার দস্তগীর, কোতোয়ালী থানার সহকারী কমিশনার মিজানুর রহমান, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার (এসি) মো. জহিরুল ইসলাম, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন, জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন









Discussion about this post