Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে স্বতন্ত্রের সংখ্যাধিক্ষে মাঝিরা শংকায়

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 28 November, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
রাজশাহীতে কপাল পুড়লো এমপি আয়েন, এনামুল ও মুনসুরের
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বিএনপি-জামায়াতসহ সমমনা দলের বর্জনের ঘোষণায় আওয়ামী লীগে ‘স্বতন্ত্র প্রার্থী’ হলে বাধা দেওয়া হবে না-এমন ইঙ্গিত আসার পর সিলেটের বিভিন্ন আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা। 

সিলেটে ইতোমধ্যে আওয়ামী লীগের অন্তত এক ডজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। স্বতন্ত্রের সংখ্যাধিক্ষে মাঝিরা শংকায় রয়েছেন।

সিলেট-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তবে একই আসনে সোমবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।

তিনি এবার সিলেট-১ ও ৩ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নৌকা না পেয়ে সিলেট-১ আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মিসবাহ। তিনি টানা তিনবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা জজকোর্টের পিপির দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। গত সিলেট সিটি নির্বাচনেও মেয়র পদে দলীয় মনোনয়নপত্যাশী ছিলেন তিনি।

সিলেট-২ আসনে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে। এ আসনে বিশ্বনাথ পৌরমেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হবেন এমনটাই শোনা যাচ্ছে। 

সিলেটের গুরুত্বপূর্ণ আসন সিলেট-৩ এ দলীয় মনোনয়ন পেয়েছেন উপ-নির্বাচনে বিজয়ী হওয়া বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব। তবে এ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজে তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন- (মঙ্গলবার) মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কাল অথবা পরশু জমা দিবো।

এছাড়াও সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চলেছেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সহকারী এটর্নি জেনারেল ও বাংলাদেশ অ্যাটলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। তিনি সোমবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুর রকিব মন্টু বলেন-নেতাকর্মীদের চাপে, মানুষের ভালবাসায় তাদের প্রতিদান দিতে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেব।

সিলেট-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হচ্ছেন বর্তমান এমপি- বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তবে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাপ মিয়া। তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সিলেট-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তবে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাসুদ উদ্দিনের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির। তিনি মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিবেন বুধবার।

সিলেট-৬ আসনে আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সরওয়ার হোসেন বলেন- এলাকার মানুষের ভালোবাসর চাপে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৮,২০২৩//

Tags: সিলেটে স্বতন্ত্রের সংখ্যাধিক্ষ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে ৪ কোটি টাকা টোল!

Next Post

সিলেটে ব্র্যাক এর কর্মসূচি পরিদর্শনে ইউএনও

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
সিলেটে ব্র্যাক এর কর্মসূচি পরিদর্শনে ইউএনও

সিলেটে ব্র্যাক এর কর্মসূচি পরিদর্শনে ইউএনও

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist