সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (২৯ নভেম্বর) সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলামের কাছে আলহাজ্ব এমএ মান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিক রিজু, সাবেক সহ-সভাপতি আনহার মিয়া, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শুধাংশু শেখর দাস সেতু, সহ-সভাপতি শাহাদাত মান্নান অভি, সাধারন সম্পাদক হাসনাত হোসেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারন সস্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান শ্রেরিন, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান আয়ুব খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন






Discussion about this post