Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনায় ৩ লাখ ১৪ হাজার ৪’শ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 6 December, 2023.
in স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
খুলনায় ৩ লাখ ১৪ হাজার ৪’শ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খুলনার তিন লাখ ১৪ হাজার চারশত ৭২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধে আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে খুলনার গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান এই তথ্য জানান।

কর্মশালায় সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শিশু মৃত্যুঝুকি কমায়। কোন শিশু যেন টিকা খাওয়ানো থেকে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ঐদিন প্রত্যন্ত এলাকা, রেলওয়েস্টেশন, বাস ষ্ট্যান্ড, লঞ্চঘাটসহ প্রতিটি স্থানে টিকা প্রদানের বার্তা পৌঁছাতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।

১২ ডিসেম্বর সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই,ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই, ইউ) খাওয়ানো হবে।

মহানগরীর মোট এক লাখ ২২ হাজার চারশত ৭৮ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস’ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ছয় শত ১২ এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুর সংখ্যা এক লাখ সাত হাজার আটশত ৬৬ জন। এছাড়া খুলনা জেলার ৯ টি উপজেলা এবং ২ টি পৌর সভায় মোট ১ লাখ ৯১ হাজার নয়শত ৯৪ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ ক্যাপসুল এবং ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২২ হাজার আটশত ৭৯ এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার একশত ১৫জন।

কর্মশালায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার বক্তৃতা করেন।

খুলনা সিভিল সার্জন দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা। কর্মশালায় খুলনার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে, বুধবার সকালে একইস্থানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অসহায় মানুষের পাশে এস আই জাহাঙ্গীর আলম

Next Post

উপকূলীয় পেশাজীবীদের সংলাপ

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

Next Post
উপকূলীয় পেশাজীবীদের সংলাপ

উপকূলীয় পেশাজীবীদের সংলাপ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist