Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অযত্নে অবহেলায় বীরপ্রতীক ‌‘রকেট জলিলের’ কবর

সাইফুল by সাইফুল
Sunday, 10 December, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
অযত্নে অবহেলায় বীরপ্রতীক ‌‘রকেট জলিলের’ কবর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের পাল্লা মোড়লপাড়ায় পারিবারিক কবরস্থানে শায়িত আছেন বীরপ্রতীক মো. আব্দুল জলিল। যিনি রকেট জলিল নামে খ্যাত। অযত্ন আর অবহেলায় পড়ে আছে সাহসী এই যোদ্ধার কবর।

কবরটি বাঁশ দিয়ে ঘেরা; যার অধিকাংশ নষ্ট হয়ে গেছে। কবর সংরক্ষণে কিংবা পাকাকরণে ব্যবস্থা নেওয়া হয়নি। 

পারিবারিক সূত্রে জানা যায়, বীরপ্রতীক মো. আব্দুল জলিল ওরফে রকেট জলিল ২০১৭ সালের ৮ ডিসেম্বর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, একাত্তরের রণাঙ্গনে হানাদার বাহিনীর কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন আব্দুল জলিল। একাত্তরে একই দিনে তিনি ৪-৫ জায়গায় অপারেশনে নেতৃত্ব দিয়েছেন। অল্প সময়ে দ্রুত কাজ সম্পন্ন করার কারণে পাকিস্তানি বাহিনী ওই সময় বলতো, ‘রকেট হ্যায়, না কিয়া হ্যায়’। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৬ সালে আব্দুল জলিলকে ‘বীরপ্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। 

ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মনোরম একটি গ্রামের নাম পাল্লা। ১৯৪৬ সালে এই গ্রামের মহর আলী মোড়ল আর চেয়ারবানুর ঘরে জন্ম আব্দুল জলিলের। স্থানীয় স্কুলে লেখাপড়া করেছেন। ১৯৬৩ সালে তিনি মুজাহিদ কোম্পানিতে যোগ দেন। ১৯৬৫ সালের যুদ্ধে অংশ নেন। যুদ্ধ-পরবর্তী সময়ে মুজাহিদ কোম্পানি থেকে কেউ সেনাবাহিনী, কেউ পুলিশ কিংবা ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগ দেন। আব্দুল জলিল ১৯৬৮ সালে ইপিআরে যোগ দেন সিপাহি পদে।

জুলাই মাসে ঝিকরগাছার গঙ্গাধরপুর-দোসতিনায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হন আব্দুল জলিল। গুলিটি বাঁ পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। ওই সময় নিহত হয় চার পাকসেনা। পরে ভারতের বনগাঁ হাসপাতাল থেকে গুলি বের করে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় নৌপথে চলে আসেন। ভারতে একরাত ছিলেন। কারণ তার অনুপস্থিতিতে সঙ্গীরা হতাশ হয়ে পড়েন।

ঝিকরগাছার বনমান্দার এলাকায় দ্বীপের মতো একটা আস্তানায় ছিল রাধানগর ক্যাম্প। চারপাশে পানি, নৌকায় যাতায়াত করতে হতো। অনেক অপারেশনে তিনি সরাসরি অংশ নেন।

১৯৯৬ সালে ‘বীরপ্রতীক’ পদকপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধার ‘বীরপ্রতীক ভাতা’ ও আড়াই বিঘা জমি থেকে পাওয়া ফসল থেকেই এখন সংসার চলছে।

 জলিলের স্ত্রী হালিমা বেগম ও মোমেনা খাতুনের সঙ্গে। হালিমা বেগম বলেন, যুদ্ধের সময় আমার বড় ছেলে কোলে। মৃত্যুভয় উপেক্ষা করে ছুটে গেছি রকেট ও তার সঙ্গীদের জন্য খাবার নিয়ে। পৌঁছে দিয়েছি অস্ত্র, গোলাবারুদ।

তিনি আক্ষেপ করে বলেন, প্রায় তিন বছর হলো রকেট মারা গেছেন। কিন্তু তার কবর সংরক্ষণে কেউ ব্যবস্থা নেয়নি।

 ঝিকরগাছা উপজেলা নির্বাহী  বলেন, মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নিয়েছে। গণপূর্ত বিভাগ কাজ পেয়েছে। এর আগে পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী যেসব কবর বাঁধাইকরণের জন্যে পাঠানো হয়েছিল, সেগুলোর কাজ শুরু হবে। সেক্ষেত্রে শিগগিরই বীরপ্রতীক আব্দুল জলিলের কবর পাকাকরণের কাজ হবে।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ ডিসেম্বর ২০২৩

Tags: বীর প্রতীক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আজ ১১ ডিসেম্বর নান্দাইল হানাদার মুক্ত দিবস

Next Post

যশোরের পুলিশ সুপারকে বদলির দাবি যশোর আ’লীগের

Related Posts

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী
স্থানীয় খবর

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

Next Post
যশোরের পুলিশ সুপারকে বদলির দাবি যশোর আ’লীগের

যশোরের পুলিশ সুপারকে বদলির দাবি যশোর আ'লীগের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist