জেলার তিস্তার চরে এবছর পেঁয়াজের খেতে পাহারা বসিয়েছে কৃষক। দিনে শিশুরা রাতে বড়রা পেঁয়াজ খেত চোখে চোখে রাখছে।
তিস্তা চরের কৃষকদের দাবি উজানের হরকা বানের পানিতে যাতে পেঁয়াজ খেত ভেসে না যায়। তাহলে নিঃস্ব রিক্ত হয়ে পথে বসতে হবে। তিস্তা নদীর পানি চুক্তি ও সর্তকতা অবলম্বন চুক্তি নেই। দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা মধ্যে যাতে দ্বিপক্ষীয় সর্তকীকরণ বিনিময় নিশ্চিত করা হয়।
তিস্তা পাড়ের কৃষক সোবাহান (৫৫) জানান, গত বছর ফেব্রুয়ারি মাসে হঠাৎ তিস্তা নদীর উজানের হরকা বানের পানিতে উঠতি পেঁয়াজ, বাদাম, সরিষাসহ নানা ফসল ভেসে যায়। ক্ষতি হয় প্রায় এক শত কোটি টাকা।
জানা গেছে, ভারত পেঁয়াজ রপ্তানি আগামী মার্চ মাস পর্যন্ত স্থগিত করে। এতে দেশের বাজার হতে পেঁয়াজ উধাও হয়ে যায়। মুড়া পেঁয়াজ ( পাতা সহ পেঁয়াজ) এক কেজির দাম এক শত টাকায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে। স্বাধীনতার ৫২ বছরে এই প্রথম মওসুমে পাতা পিঁয়াজের এতো দাম। দেশী পেঁয়াজ লালমনিরহাটের কাঁচাবাজার আজ মঙ্গলবার দেড় শত টাকা বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে এক শত ত্রিশ টাকা। দুই দিন আগে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল পেঁয়াজ। কোন খুচরা বিক্রেতা কাছে থাকলে তাহা প্রতি কেজি দুইশত ৪০ টাকা দরে বিক্রি করেছে।গত বছর পেঁয়াজের দাম পাওয়ায় এবছর তিস্তার চরে প্রায় ৬৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষাবাদ হয়েছে। এখনো পেঁয়াজ রোপন চলছে। এদিকে পেঁয়াজের দাম চড়া হওয়ায় অনেক কৃষক পাতা পেঁয়াজ হিসেবে পেঁয়াজ অপরিপক্ক হওয়ার আগে তুলে বিক্রি করছে। পাতা পেঁয়াজ বা মুড়া পেঁয়াজ এক শত টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশে ভারতের আমদানির উপর নির্ভরশীল বাংলাদেশের পেঁয়াজের বাজার। ভারত সরকার তার দেশের স্থানীয় বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ নিষেধাজ্ঞা মার্চ মাস পর্যন্ত থাকবে। ইতোমধ্যে ব্যবসায়ীদের সাথে আমদানি – রপ্তানি চুক্তির পেঁয়াজ ভারত সরকার ছাড়া দিয়েছে। নতুন করে কোন পেঁয়াজ রপ্তানির চুক্তি করবে না আপাতত ভারত। সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে দেশের বাজারে এখনো পর্যন্ত পেঁয়াজ মজুদ রয়েছে। কোন অবস্থা পেঁয়াজ মুহুর্তে সংকট হবার কথা নয়। এটা সম্পূর্ণ ব্যবসাসীদের কারসাজি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পেঁয়াজ পুরো উৎপাদনে বাজারে আসবে জানুয়ারি মাসের শেষ দিকে। নতুন পেঁয়াজ ফেব্রুয়ারি মাসে পরিপক্ক হবে। তখন কৃষক মাঠ হতে কৃষক ঘরে তুলে। তবে শীত মৌসুমে শুরু হতে পাতা পেঁয়াজ বাজারে পাওয়া যায়। এই পাতা পেঁয়াজ স্থানীয় কৃষক চাষাবাদ করে। পাতা পেঁয়াজ স্থানীয় বাজারে শীত মওসুমে পাওয়া যায়। যা পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহার হয়। পেঁয়াজের দাম পাওয়ার আশায় তিস্তার চরে বপনকৃত পেঁয়াজের বীজ হতে চারা তৈরি করে রোপন করা হচ্ছে। বাজারে পর্যাপ্ত পরিমান পেঁয়াজের পুলি বিক্রি হচ্ছে। পুলি কিনতে আসা কৃষক বলছে দাম চড়া। পুলি বিক্রেতা কৃষক বলছে ৯ শত টাকা কেজি দরে বীজ কিনে বুনতে হয়েছে। সার সহ আনুসাঙ্গিক খরচ অনেক বেশী। তাই দাম বেশী রাখতে হচ্ছে বলে জানা । কেউ কেউ পুলি তুলে পেঁয়াজ হিসেবে বাজারে বিক্রি করছে। পুলি তুলে বিক্রির পরও কিছু পেঁয়াজের চারার গোড়ায় গুটি গুটি পিঁয়াজ হয় । সেই পেঁয়াজ পাতাসহ বিক্রি করতে কৃষক বাজারে নিয়ে আসছে। ইতোমধ্যে বাজারে এসেছে পাতা পিঁয়াজ । মহিষখোচা স্কুল এন্ড কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আাতাউর রহমান জানান, তিস্তা পাড়ের মানুষ প্রতিবছর বালু মাটিতে প্রচুর পরিমানে পেঁয়াজ রোপন করে। এবছরও করেছে। পেঁয়াজের দাম চড়া হওয়ায় খেত হতে পেঁয়াজ চুরির ভয়ে দিনে শিশুরা, রাতে বড়রা পালাক্রমে পেঁয়াজ খেত চোখে চোখে রাখছে। তিনি আশংকা করেন, গতবছর উঠতি পেঁয়াজ তিস্তায় হরকা বন্যায় ভেসে গেছে। এবার যাতে এমন না হয়। পূর্বে যেন, সর্তকীকরণ বার্তা দেয়া হয়। তাহলে তিস্তা পাড়ের কৃষক ফসল রক্ষা করতে পারবে। গড্ডিমারী ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান জানান, তিস্তার চরে পে়ঁয়াজ ব্যাপক চাষ হয়েছে। বাম্পার ফলনের আশা করা যায়। পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী, মহিষখোচা, হরিণচড়া, বারোঘরিয়া, টিকাতুলি, তুলসিরঘাট, রাজপুর,তাজপুর, পেটাটারী, রতিপুর, সাপ্টিবাড়িতে প্রচুর পেঁয়াজ চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে ও কোন রোগ-বালাই না আসলে এবারে ভালো ফলন হবে বলে জানিয়েছে চাষি ও কৃষি কর্মকর্তা।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন







Discussion about this post