লালমনিরহাট সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন।
আদালত তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নির্বাচন ভবনের অডিটোরিয়াম হল রুমে
আপিল শুনানি হয়। এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা জাবেদ হোসেন বক্করের মনোনয়ন পত্রের বৈধতার রায় দেয়। এতে করে তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে কোন আইনগত বাধা রইল না। প্রার্থী জাবেদ হোসেন বক্করের আইনজীবী ব্যারিস্টার আবু বসির সামু বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাবেদ হোসেন বক্কর লালমনিরহাট সদর-৩ ( সংসদীয় আসন -১৮) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৯ নভেম্বর লালমনিরহাটের রিটার্নিং কর্মকর্তা কাছে মনোনয়ন জমা দেয়। ব্যারিস্টার আবু বসির সামু বলেন, এক শতাংশ ভোটারের সংখ্যায় গরমিল থাকা এবং উপজেলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ পত্র গৃহিত না হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ তার প্রার্থিতা বাতিল করেছিল। এ বিষয়ে আপিল করা হয়। শুনানি শেষে আদালত প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেয়। একই সঙ্গে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ প্রদান করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post