ঋণ খেলাপির অভিযোগে যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
তবে এনামুল হক বাবুল জানিয়েছেন, তিনি হাইকোর্টে এ বিষয়ে আপিল করবেন।
সূত্র মতে , আপিলকারী বিএনএম’র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল বলেন, ‘নৌকার মনোনয়ন পাওয়া বাবুল একজন ঋণ খেলাপি। তিনি হলফনামায় এ তথ্য গোপন করেছেন। জনতা ব্যাংকে তার ২১ কোটি ৭২ লাখ টাকা ঋণ আছে। ২০১৮ সালে এ নিয়ে একটি মামলাও হয়েছে। আগামী ৪ জানুয়ারি তার মামলায় হাজিরার তারিখ নির্ধারিত। আমি জেলা নির্বাচন কমিশন অফিসে এসব বিষয় জানিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি রিপোর্ট বন্ধ থাকায় ঋণ খেলাপির তথ্য পাওয়া যাচ্ছিল না। ফলে তারা বাবুলের প্রার্থিতা বহাল রেখেছিল। আজ রায়ে ওনার প্রার্থিতা বাতিল হওয়ায় আমি ন্যায়বিচার পেয়েছি।ওই আপিলের শুনানির শেষে বুধবার এনামুলের প্রার্থিতা বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এনামুল হকের আইনজীবী হারুনুর রশিদ খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি সেখানে আমরা ন্যায়বিচার পাব।’
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post