অস্ত্রসহ অমিত হাসান ওরফে অভি (২৫) কে গ্রেফতার করেছে কেএমপি’র খুলনা থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
চিহ্নিত সন্ত্রাসী অমিত হাসান ওরফে অভি খুলনার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
কেএমপি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে থেকে একটি দেশীয় অস্ত্র ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অমিত হাসান ওরফে অভিকে গ্রেফতার করা হয়।
সর্বশেষ তার বিরূদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A) ধারায় এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক পৃথক দুইটি মামলার রুজু করা হয়েছে। সর্বশেষ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন







Discussion about this post