জামালপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার তিতপল্লা এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার ছোনটিয়া এলাকার মো.সোবাহান মিয়ার ছেলে শামছুল ইসলাম (৪৫) ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হরিপুর গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০)। তারা দুজনেই সবজি ব্যবসায়ী ছিলেন। এবং পিকআপ ভ্যানের চালক সুজা মণ্ডল (৪৫)।
আহতরা হলেন- জালাল উদ্দীন, মো. ওজি, মৌসুমী আক্তার, সুজা মণ্ডল, শরিফা বেগম ও মো. শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সকালে দুই ব্যবসায়ী জামতলি এলাকা থেকে একটি পিকআপ ভ্যান নিয়ে শহরে আসার পথে তিতপল্লা এলাকায় বিপরীত দিকে থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা দুই ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয় ।
এ সময় পিকআপ ভ্যানটির পেছনে থাকা সিএনজিচালিত একটি অটোরিকশা পিকআপ ভ্যানে গিয়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ছয় যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালেন মর্গে পাঠায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হব।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন







Discussion about this post