Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মামুনের বক্তব্য ভাইরাল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 23 December, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
দিনাজপুরের সর্বোচ্চ করদাতা দুই সহোদরকে সংবর্ধনা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

টাঙ্গাইলের মির্জাপুরে স্বতন্ত্র এমপি প্রার্থী পাঁচ বারের ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে (ট্রাক মার্কায়) হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী।

চেয়ারম্যানের তিন মিনিট চার সেকেন্ডের ভোটারদের ভয়ভিতির এই উস্কানিমুলক এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) ব্যাপক ভাইরাল হয়েছে।

অনুষ্ঠানে নৌকার মনোনীত এমপি প্রার্থী ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপির উপস্থিতিতে একজন জনপ্রতিনিধি ও বিএনপির সক্রীয় নেতা এমন বক্তব্য দেওয়ায় এলাকার ভোটাদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে বানাইল ইউনিয়নের হাজিবাড়ি নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী এমন বক্তব্য দেন।

ধর্মীয় ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে সভাপতি ছিলেন মো. আইয়ুব হোসেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে বানাইল ইউনিয়নে গণসংযোগে যান খান আহমেদ শুভ এমপিসহ আওয়ামীলীগের নেতাকর্মী। গণসংযোগের অংশ হিসেবে শুক্রবার রাতে ওয়াজ মাহফিলে মুসুল্লিদের সঙ্গে দেখা ও দোয়া নিতে যান খান আহমেদ শুভ এমপি। ইউপি চেয়ারম্যানের বক্তব্যের পর খান আহমেদ শুভ এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া এবং এলাকার উন্নয়নের জন্য নৌকার পক্ষে ভোট চেয়ে সকলের কাছে সালাম এবং দোয়া চেয়ে অনুষ্ঠান ত্যাগ করেন।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ওয়ালামা দলের সদস্য সচিব। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জালাও-পোড়াও এবং নাশকতা মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি তিনি জামিনে এসেছেন।
গতকাল শুক্রবার রাতে বানাইল ইউনিয়নের হাজিবাড়ি নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তিনি একজন দুর্নীতিবাজ ও ভাল লোক নন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি ৭০ লাখ টাকার ৪০ টি রাস্তাসহ উন্নয়ন কাজ করেছি। বানাইল ইউনিয়নের রাস্তা উন্নয়নের বরাদ্ধের টাকা, টি আর, কাবিখার টাকা এবং ৫ টি টিউওবওয়েল কেটে নিয়ে অন্যত্র দিয়েছেন। আমাকে জেল খাটিয়েছেন। এমপির উপস্থিতিতে আমি ঘোষনা দিতে চাই স্বতন্ত্র এমপি প্রার্থী মন্টুকে (ট্রাক মার্কায়) যারা বানাইল ইউনিয়ন থেকে ভোট দিবেন তারা হবেন রাজাকার, মুনাফিক ও বেইমান। শুধ তাই নয় মীর এনায়েত হোসেন মন্টু একজন বীর মুক্তিযোদ্ধা হলেও তাকে বীর মুক্তিযোদ্ধা সম্বোধন করা হয়নি। তার বক্তব্যের পর মুসুল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয় ও উত্তেজনা দেখা দেয়।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর পুত্র ও আওয়ামীলীগ নেতা মীর মইন হোসেন রাজিব বলেন, চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বিএনপির নেতা। সরকার বিরোধী ও নাশকতা মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি তিনি জেল থেকে জামিনে এসেছেন। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের প্রবীণ নেতা। সরকার দ্বাদশ জাতীয় সংসদ এমপি নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। তাই আমার বাবা স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে আওয়ামীলীগ ও সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে নির্বাচন করছেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হবেন বরে আমরা আশা করছি। একজন এমপির উপস্থিতিতে একজন বিএনপির নাশকতা মামলার আসামি ও জনপ্রতিনিধি মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন।
আমরা নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও হাইকোর্টে মামলাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল্লাহ আর মামুন সিদ্দিকী বরেন, স্বতন্ত্র এমপি প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু উপজেলা চেয়ারম্যান থাকাকালিন আমার নামে বরাদ্ধের টাকা কেটে অন্যত্র দিয়েছেন। তিনি দুর্নীতিবাজ ও ভাল লোক নন। তিনি যাতে বানাইল ইউনিয়ন থেকে ভোট না পান সে জন্য এই বক্তব্য দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নির্বাচন কমিশন ও সরকার চাচ্ছেন সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচন। সকল ভোটার যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। একজন জনপ্রতিনিধি কখনো উস্কানি মুলক বক্তব্য দিতে পারেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যানের বক্তব্য শুনেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দিনাজপুরের সর্বোচ্চ করদাতা দুই সহোদরকে সংবর্ধনা

Next Post

কলাপাড়ায় দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

Related Posts

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ
জাতীয় খবর

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার
জাতীয় খবর

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার

Next Post
কলাপাড়ায় দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

কলাপাড়ায় দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist