Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খাগড়াছড়িতে হ্যাট্রিক বিজয়ের পথে কুজেন্দ্র!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 24 December, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খাগড়াছড়িতে হ্যাট্রিক বিজয়ের পথে কুজেন্দ্র!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। একমাত্র স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী নেই ২৯৮ নং খাগড়াছড়ি আসনে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মতে, হ্যাট্রিক বিজয়ের পথে কুজেন্দ্র লাল ত্রিপুরা।

জানা যায়, ৯ উপজেলা ও তিন পৌরসভা নিয়ে গঠিত ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসন। এ আসনে আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি ও প্রসিতপন্থী ইউপিডিএফ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া, আঞ্চলিক দল প্রসিতপন্থী ইউপিডিএফ প্রার্থী না দেওয়া ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমির দত্ত চাকমার প্রার্থীতা বাতিল হওয়ায় শক্ত প্রতিদ্বন্দ্বী নেই টানা দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার। ভোটের মাঠে জাতীয় পার্টির নবীন প্রার্থী মিথিলা রোয়াজা ও ন্যাশনাল পিপলস পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ কংগ্রেস নেতা মো. মোস্তফা রাজনীতির মাঠে একেবারেই অপরিচিত। আর তিনমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা এরআগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও দ্বিতীয়বার আওয়ামী লীগ প্রার্থী মেমং মারমার কাছে হেরে যান। এছাড়া জেলাজুড়ে তার তেমন পরিচিতিও নেই। তাই শক্ত প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনের আভাস মিলছে পাহাড়ি এ আসনটিতে।
৯০ শতক থেকে এ আসনটি আওয়ামী লীগের দখলে। ১৯৯১ ও ১৯৯৬ (জুন) সালে এ আসনে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী কল্পরঞ্জন চাকমা। ১৯৯৬ (ফেব্রুয়ারী) ও ২০০১ সালে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া,২০০৮ সালে আওয়ামী লীগ প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরা। সবশেষ ২০১৪ ও ২০১৮ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। জেলাজুড়ে তার জনপ্রিয়তাও ব্যাপক। তাই সমীকরণ মিলিয়ে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, হ্যাট্রিক বিজয়ের পথে কুজেন্দ্র লাল ত্রিপুরা
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ২৩৬৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রসিতপন্থী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নুতন কুমার চাকমা পেয়েছিলেন ৬০৩৪০ ভোট। বিএনপি প্রার্থী শহিদুল হক ভূঁইয়া পেয়েছিলেন ৫১২৮১ ভোট। ইসলামী আন্দোলনের আ: জব্বার গাজী ২৯৩৭ ও জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ২৩৪৩ ভোট।
অন্যদিকে এ আসনে এখনো জমে ওঠেনি নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দের পর গত সোমবার থেকে প্রচারণা শুরু হলেও এখনো আওয়ামী লীগ ছাড়া বাকি প্রার্থী ও তাঁদের অনুসারীদের তৎপরতা চোখে পড়েনি। জেলাজুড়ে সাঁটানো ব্যানার-পোস্টারের প্রায় সবই আওয়ামী লীগের প্রার্থীর।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের বাইরে জেলায় শক্ত অবস্থান রয়েছে বিএনপি ও আঞ্চলিক দল প্রসিতপন্থী ইউপিডিএফের। এ দুটি দল নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন তারা। ভোটারদের নির্বাচন নিয়ে আগ্রহ কম থাকায় তাদের কেন্দ্রে নিয়ে যাওয়া কঠিন হবে বলেও অভিমত অনেক ভোটারের।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছ‌ড়ি পার্বত‌্য জেলার ২৯৮ নম্বর সংসদীয় আস‌নে ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৯৬টি।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Next Post

মনপুরায় আগুনে ৮ দোকান পুড়ে ছাই

Related Posts

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ
স্থানীয় খবর

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন
স্থানীয় খবর

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

Next Post
মনপুরায় আগুনে ৮ দোকান পুড়ে ছাই

মনপুরায় আগুনে ৮ দোকান পুড়ে ছাই

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist