মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রাজনগর থানার উপ পরিদর্শক মোঃ সওকত মাসুদ ভূইয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ছিনাকারী গ্রেপ্তার করেন। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার ও ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃত ছিনকারীরা হলেন- মৌলভীবাজার সদর থানার নিধির মহল গ্রামের মৃত রহমজান মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৩) ও রাজনগর থানার কদমহাটা গ্রামের মুহিম উদ্দিনের ছেলে শুকতার মিয়া (২৬)।
রাজনগর থানা পুলিশ ও মামলার এজহারসূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার সময় হবিগঞ্জের মাধবপুর থানার প্রান্তিক বনিক ও তার বন্ধু জীবন গোস্বামীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মৌলভীবাজার থেকে সিলেট যাওয়ার পথে মৌলভীবাজার-সিলেট মহাসড়কের হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে লাল রঙের প্রাইভেটকার যোগে ৪ জন ছিনকাইকারী গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেলটি মারধর করে নিয়ে নেয় এবং তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইলফোনসহ ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার প্রান্তিক বনিক রাজনগর থানায় লিখিত অভিযোগ করলে, থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনাতাইকারদের আটক করে।
এ বিষয়ে রাজনগর থানার ওসি মোঃ আব্দুছ ছালেক আজ রোববার সাংবাদিককের উপস্থিতিতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন






Discussion about this post