Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিশ্বসেরা গবেষকদের তালিকায় নান্দাইলের ড. মো. আমিনুল হক আকন্দ

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 31 October, 2021.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
বিশ্বসেরা গবেষকদের তালিকায় নান্দাইলের ড. মো. আমিনুল হক আকন্দ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃৃতি সন্তান ড. মো. আমিনুল হক আকন্দ।

তিনি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মরহুম আব্দুল কাদের আকন্দ ও মরহুমা রাশেদা বেগমের পুত্র। ড. মো. আমিনুল হক আকন্দের ডাক নাম হেলাল। গ্রামবাসী তাঁকে ওই নামেই চিনেন।

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স নামের একটি আন্তর্জাতিক সংস্থা সারা বিশ্বের ২০৬টি দেশের ১৩,৫৩৭টি বিশ্ববিদ্যালয়ের ৭ লাখেরও বেশি বিজ্ঞানীর সাইটেশান ও অন‍্যান‍্য ইনডেক্সের ভিত্তিতে ১২টি ক‍্যাটাগরিতে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করে।

এতে বাংলাদেশের মোট ১ হাজার ৭৮৮ জন গবেষক স্থান পেয়েছেন। তারমধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিভিন্ন বিভাগের শিক্ষক রয়েছেন ৩৪ জন। উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে ওই তালিকায় স্থান করে নিয়েছেন নান্দাইলের কৃৃতি সন্তান ড. মো. আমিনুল হক আকন্দ।

১৯৭৬ সালের ৩০ এপ্রিল আমিনুল হক আকন্দ ওরফে হেলাল নান্দাইলের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ৮ম শ্রেণি পর্যন্ত নান্দাইল লেখাপড়া করেন। নান্দাইল উপজেলার চন্ডীপাশা উচ্চ বিদ্যালয়ে (বর্তমানে সরকারি) ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশুনার পর চলে যান ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। ওই বিদ্যালয় থেকে তিনি ১৯৯১ সালে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে এসএসসি পাশ করেন।

১৯৯৩ সালে তিনি নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ (ডিগ্রি) কলেজ ( বর্তমানে সরকারি) থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন।

তারপর তিনি ভর্তি হন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ইলেকট্রিক‍্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ( EEE) বিভাগে। সেখান থেকে ১৯৯৯ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। পরে ওই বিশ্ববিদ্যালয়েই তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন।

২০০৩ সালে তিনি জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপানে যান। জাপানের ফুকুই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে মাস্টার্স এবং ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. মো. আমিনুল হক আকন্দের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন‍্য জাপান সরকার তাঁকে চাকুরি দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি, চলে আসেন মাতৃভূমির টানে দেশে পূর্বের পেশায়। সেখানে (কুয়েট) ২০১৪ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

২০১৮-২০১৯ সালে সাফল‍্যের সাথে ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। এরমধ‍্যে ২০১৭ সালে জাপানের ফুকুই বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ‍্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দেশ-বিদেশের বহু সাময়িকী ও জার্নালে তাঁর অনেক গবেষণালব্ধ লেখা প্রকাশিত হয়েছে। লেখক হিসেবে তিনি CSE বিভাগের মাস্টার্স ক্লাসের জন‍্য Deep Learning Fundamentals (A Practical Approach to Understanding Deep Learning Methods) নামে একটি বই লিখেছেন। বইটি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)।

বর্তমানে ড. মো. আমিনুল হক আকন্দ কুয়েটে অধ‍্যাপনার পাশাপাশি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কাজে নিয়োজিত আছেন।

তিনি নান্দাইলের গ্রামের বাড়ি শেরপুর পশ্চিমপাড়া বাইতুল শরীফ জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি। দুইবার পবিত্র হজ্বব্রতও পালন করেছেন। নান্দাইলবাসী এই কৃতি সন্তান নিয়ে গর্ববোধ করছেন।

Tags: বিশ্ব সেরা গবেষক ড মো আমিনুল
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিনিয়র সাংবাদিক রাজা সিরাজ আর নেই

Next Post

কুষ্টিয়ার জাফরুল্লাহ খান চৌধুরী লাহরী আর নেইঃ বাদ জোহর নামাজে জানাজা

Related Posts

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা
প্রধান খবর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
জাতীয় খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

Next Post
কুষ্টিয়ার জাফরুল্লাহ খান চৌধুরী লাহরী আর নেইঃ বাদ জোহর নামাজে জানাজা

কুষ্টিয়ার জাফরুল্লাহ খান চৌধুরী লাহরী আর নেইঃ বাদ জোহর নামাজে জানাজা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist