নিজস্ব প্রতিবেদক ঃ-
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টানা চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেনের সুস্থতা চেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসার্স ক্লাব এ দোয়া মাহফিলের আয়োজন করে। । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদসহ দোয়া মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে এমপির রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য যে, গত ১৮ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি অসুস্থ্য হয়ে রাজধানী ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
প্রিন্ট করুন








Discussion about this post