Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কাউন্সিলরের বিরুদ্ধে মামলা তিন যুবকের জেল-জরিমানা

সাইফুল by সাইফুল
Tuesday, 9 January, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কাউন্সিলরের বিরুদ্ধে মামলা তিন যুবকের জেল-জরিমানা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ায় নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনি অনুসন্ধান কমিটি কাজ শুরুর পর গত ১৩ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত ৬০টি অভিযোগ পেয়ে অভিযুক্তদের কারণ দর্শাও নোটিশ জারি করেন। কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসন থেকে জমা হওয়া অভিযোগ গুলি যথাক্রমে কুষ্টিয়া-১ (দৌলতপুর)এ ১৩টি, কুষ্টিয়া-২এ (মিরপুর-ভেড়ামারা)য় ৬টি, কুষ্টিয়া-৩ সদর আসনে ২৪টি এবং কুষ্টিয়া-৪, খোকসা-কুমারখালী) ১৭টি। এসব অভিযোগ গুলি আমলে নিয়ে কমিটি প্রধানগণ তাৎক্ষনিক উদ্যোগ গ্রহন করাতে সম্ভাব্য অসংখ্য সহিংস ঘটনার ভয়াবহতার দৃশ্য ঠেকানো গেছে বলে মনে করছেন নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন মহলসহ শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিতে নির্বাচনি কর্মকান্ডে সংম্পৃক্ত কর্মকর্তাগণ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহতেশাম রেজা বলেন, অনুসন্ধান কমিটির তড়িৎ উদ্যোগের ফলে সুষ্ঠ নির্বাচনি পরিবেশ যেমন বজায় ছিলো একই সাথে নৃসংশ প্রানহানির আশংকাও প্রসমিত হয়েছে। নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রধানগণ সবাই বিচারক হওয়ায় এই কমিটির উদ্যোগে সবাই সারা দিয়েছেন এবং আচরণ বিধি মেনে চলেছেন। এরপরও যে সব ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে সেুগলি হলো- কুষ্টিয়া পৌর সভার ০৮নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ কৌশিক আহমেদের বিরুদ্ধে আচরণ বিধিমালা-২০০৮র ১১/১৮ লঙ্ঘন জনিত অপরাধ সংঘটনের দায়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা, জালভোটের দায়ে তিন যুবকের পৃথক ভাবে ২ বছর করে সশ্রম কারাদন্ড ও জরিমানা এবং ৬০টি অভিযোগের অনুকুলে প্রার্থী, সমর্থক ও রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ইস্যুকৃত কারণ দর্শাও নোটিশের শুনানী শেষে নির্বাচন কমিশনকে প্রতিবেদন দাখিল করেন অনুসন্ধান কমিটি।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুর রহমান বলেন, ‘গত ২২ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের আড়ুয়াপাড়া দিনমনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উল আলম হানিফের নির্বাচনি প্রচারনা সভায় ৮নং পৌর ওয়ার্ডের কাউন্সিলর শেখ কৌশিক আহমেদ প্রকাশ্যে জনসম্মুখে বলেছিলেন, ‘নৌকার বাইরে কোন পাখিকে ভোট দিলে পিটিয়ে চামড়া তুলে নেবো’ ‘ভোটের দিন সকালে সকল নারী ভোটাররা ভোট কেন্দ্রে এসে প্রকাশ্যে একদম নৌকার উপর দামকরে সীল মারবেন’ জাতিয় ভয়ভীতি দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় এবং অনুসন্ধানী কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনের আদেশে এই কাউন্সিলর কৌশিক এর বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিষ্ট্্েরট কোর্টে মামলা রুজু করেছি।

উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচান-২০২৪র আচরণ বিধি প্রতিপালনের লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক , ১৯৭২ এর  ৯১অ এর প্রদত্ত ক্ষমতাবলে গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটি বা ঊষবপঃড়ৎধষ ঊহয়ঁরৎু ঈড়সসরঃঃবব’র তৎপরতায় কোনরূপ উল্লেখ্যযোগ্য সহিংস ঘটনা ছাড়াই কুষ্টিয়ার ৪টি আসনে শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহন করেছেন নির্বাচন কমিশন। 

বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সমন্বিত সিদ্ধান্তে জেলা পর্যায়ে কর্মরত বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজগনের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়।  সংসদীয় আসন ৭৫, ৭৬, ৭৭ ও ৭৮ কুষ্টিয়া-১,২,৩ ও ৪ অঞ্চলের জন্য গঠিত ৪টি নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধানগণ হলেন যথাক্রমে, মোহাঃ আসাফ-উদ-দৌলা, যুগ্ম জেলা ও দায়রা জজ, কুষ্টিয়া, কুষ্টিয়া-১এ, মোঃ রেজওয়ানুজ্জামান, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, কুষ্টিয়া, কুষ্টিয়া-২, মুহাম্মদ মাজহারুল ইসলাম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, কুষ্টিয়া, কুষ্টিয়া-৩ এবং এম, এ আজহারুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, কুষ্টিয়া-৪ আসনের জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আচরণ বিধি রক্ষায় কাজ করেন। 

নির্বাচনি অপরাধ, নির্বাচন পূর্ব অনিয়ম এবং নির্বাচনি আচরন বিধিমালা সংক্রান্ত বিষয়সমুহ অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।, ১৯৭২ এর  ৯১ এর বিধানমতে নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রাপ্ত অভিযোগসমুহের অনুসন্ধান করে নির্বাচন কমিশন বরাবর রিপোর্ট ও তৎপ্রেক্ষিতে কমিটির সুপারিশ পেশ করেন। 

আদালতসুত্রে জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে ইস্যুকৃত শো-কজ নোটিশের লিখিত বক্তব্যসহ স্ব-শরীরে কুষ্টিয়ার চারটি আসনের নির্বাচিত ৪ জন সংসদ সদস্যসহ প্রায় সকল সংসদ সদস্য পদপ্রার্থীকে কমিটির সামনে হাজির হতে হয়। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তারা কমিটির সামনে হাজির হয়ে নির্বাচনি আচরনবিধি ও আইন মেনে চলার এবং পরবর্তীতে কোন নির্বাচনি আচরনবিধি ও আইন নিজেদের দ্বারা বা নিজেদের সমর্থকদের দ্বারা ভঙ্গ না করার প্রতিশ্রুতি দিয়ে যান। 

কুষ্টিয়ার জিপি এ্যাড. আআসম আকতারুজ্জামান মাসুম জানান,“আচরণ না মানায় সংসদ সদস্য প্রদপ্রার্থীসহ বড় বড় নেতাদের শোকজ নোটিশের মাধ্যমে কমিটির সামনে হাজির হতে দেখে তাদের অনুসরনকারীরা নির্বাচনের মাঠে আইন ও বিধি মেনে চলার প্রতি যতœশীল হন। আইন ভঙ্গ হলে কমিটির সামনে হাজির হতে এই ভয়ে তারা শংকিত ছিলো।”

নির্বাচনি অনুসন্ধান কমিটির উদ্যোগ গুলি ছিলো প্রসংশনীয় এমন মত ব্যক্ত করে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাস্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, ‘নির্বাচনী আচরন বিধিমালা ২০০৮র ১১/১৮ লঙ্ঘন জনিত অপরাধে দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তির ৬মাসের কারাদন্ড অথবা ৫০হাজার টাকা জরিমান বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন’।

৮নং পৌর ওয়ার্ড কান্সিলর শেখ কৌশিক আহমেদ মুঠোফোনে আলাপাকালে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মামলা হয়েছে জানি, আমি আইনগত ভাবে মামলা মোকাবিলা করবো’। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ জানুয়ারি ২০২৪

Tags: জেল জরিমানা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে জামানত হারিয়েছেন ৬ প্রার্থী

Next Post

ভেড়ামারা প্রেসক্লাবে নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিনকে সম্বর্ধনা

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
ভেড়ামারা প্রেসক্লাবে নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিনকে সম্বর্ধনা

ভেড়ামারা প্রেসক্লাবে নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিনকে সম্বর্ধনা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist