Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পটুয়াখালীতে দুই ট্রলারে সংঘর্ষ: একজনের লাশ উদ্ধার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 10 January, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
পটুয়াখালীতে দুই ট্রলারে সংঘর্ষ: একজনের লাশ উদ্ধার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

পটুয়াখালীতে প্রতিবেশির লাশ আনতে ব্যবসায়ী আবদুস ছালামসহ এলাকার সাতজন ট্রলারে গিয়েছিলেন । রাতের অন্ধাকারে বিপরীত দিক থেকে আসতে থাকা অপর একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দক্ষিণ চরবিশ্বাস এলাকায় ট্রলার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ।

এতে নিখোঁজ হন ব্যবসায়ী আবদুস ছালাম । নিখোঁজের ১১ ঘণ্টা পর আজ বুধবার সকাল ৬টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেঁতুলিয়া নদী থেকে আবদুস ছালামের লাশ উদ্ধার করা হয়েছে।

আবদুস ছালামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চর বিশ্বাস গ্রামে। তিনি এলাকায় ডেকোরেটরের ব্যবসা করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সায়েম গাজী বলেন, নিখোঁজ ছালামের সন্ধানে গতকাল সারা রাত তেঁতুলিয়া নদীতে খোঁজার পর আজ সকাল ছয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

ট্রলারের যাত্রী শাহীন হাওলাদার বলেন, এলাকার ব্যবসায়ী আনসার ব্যাপারী (৭০) ঢাকায় মারা গেছেন। তাঁর লাশ গলাচিপার পানপট্টি এলাকা থেকে আনতে আবদুস ছালামসহ তাঁরা সাতজন ট্রলারে রওনা হন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে ট্রলারটি তেঁতুলিয়া নদী অতিক্রম করার সময় টিসিবির পণ্যবোঝাই একটি ট্রলারের সঙ্গে তাঁদের ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁদের ট্রলারটি ডুবে যায়। তাঁরা ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও আবদুস ছালাম নিখোঁজ হন। পরে আজ সকালে তাঁর লাশ পাওয়া গেছে।

টিসিবির পণ্যের ডিলারের প্রতিনিধি মাসুম মৃধা বলেন, তাঁদের ট্রলারে চরবিশ্বাস ইউনিয়নের টিসিবির পণ্য ছিল। তাঁরা চরবিশ্বাসে যাচ্ছিলেন। রাতে কুয়াশার কারণে দুটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান বলেন, নিখোঁজ আবদুস ছালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রামে প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ

Next Post

সিবিএ নেতা নাছির কারাগারে

Related Posts

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
সিবিএ নেতা নাছির কারাগারে

সিবিএ নেতা নাছির কারাগারে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist