তিমির বনিক,মৌলভভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদরে অটোরিক্সা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দুর্লভপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন শিশুসহ অন্তত ছয়জন।
নিহতরা হলেন- শেরপুর সিএনজি সমিতির সভাপতি আব্বাস মিয়া (৭০) ও যাত্রী মধু মিয়া (৬৫)।
নিহত দুজনের বাড়ি সদর উপজেলার শেরপুর এলাকায়।
আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে মৌলভীবাজার শহর থেকে শেরপুর দিকে যাচ্ছিল বাসটি।
এ সময় দুর্লভপুর এলাকায় পৌঁছলে সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হন ছয়জন।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post