Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মইজ্জ্যারটেকে বনবিভাগের চাঁদাবাজির অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 24 January, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
মইজ্জ্যারটেকে বনবিভাগের চাঁদাবাজির অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজারের আরাকান মহাসড়কের মইজ্জ্যারটেক টোলপ্লাজায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে চট্টগ্রাম বন বিভাগের বিরুদ্ধে ।

অথচ, কাগজে কলমে মইজ্জ্যারটেকে কোন বন বিভাগের চেকপোস্ট নেই বলে বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে বৈধ-অবৈধ সকল কাঠ, বাশঁ ও বনজদ্রব্য পরিবহনকারী ট্রাক থেকে বনরক্ষীরা চাঁদা আদায় করেন। চাঁদা আদায়ে অংশ নেওয়া সকলেই শহর রেঞ্জের বন কর্মকর্তা-কর্মচারী বলে জানা যায়।

জানতে চাইলে কাঠ বোঝাই ট্রাকের চালক মো. রফিক টোলপ্লাজা পার হয়ে নতুনব্রিজে এসে বলেন, মইজ্জ্যারটেক টোলপ্লাজায় বনবিভাগের লোকজন প্রতিটি ট্রাক থেকে ২-৩ হাজার করে টাকা আদায় করেন। কাগজের ভেতরে করে। বড় ট্রাক ও ছোট ট্রাক ভেদে চাঁদার অঙ্কেও হেরফের হয় বলে তিনি জানান।

ওদিকে, অনুসন্ধান বলছে, বন বিভাগের লোকজন বৈধ কাগজপত্র চেকিং করার নামে সুকৌশলে চাঁদা নেন। এমন কি চাহিদা মতো চাঁদা না দিলে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। কিছুদিন আগে পত্রপত্রিকায় লেখালেখি হলে চাঁদা নেওয়া কিছুদিন বন্ধ থাকে। পরে আবারো বন বিভাগের সদস্যরা তাঁদের নিজস্ব গাড়িতে (ঢাকা মেট্রো – ঠ ১১-৪১৩৭) এসে চাঁদা আদায় করতে দেখা গেছে। মাঝেমধ্যে বন বিভাগের একটি মোটর সাইকেলও তাতে অংশ নেন।

ভিডিও চিত্রে স্পষ্টই দেখা যায়, কাঠ বহনকারী লরি ও ট্রাকগুলোকে টোলপ্লাজার সামনে দাঁড় করিয়ে বন বিভাগের লোকজনকে চাঁদা নিতে। প্রতিদিন ৪০টিরও অধিক কাঠ বহনকারী ট্রাক এ সড়কে আসা যাওয়া করে। এতে স্থানীয় পুলিশের নামেও কৌটা রাখেন বলে জানা যায়।

অনুসন্ধানের তথ্য মিলে, প্রায় সময় এ সড়কে কাঠ ও বিভিন্ন প্রজাতির বাঁশ বহন করা ট্রাকগুলো হলো- চট্ট মেট্টো ট-১১০৮৬৫, চট্ট মেট্টো ট-১১১১২৩, চট্ট মেট্টো ঝ-৮০৭২২, শেরপুর ঠ-১১০০০৬, চট্ট মেট্টো-ঠ ২২০০৭১, চট্ট মেট্টো ঠ-১১১০২২, চট্টমেট্টো ঠ-১২০৬৭৯, চট্ট মেট্টো ঠ-১৪১৪১২, চট্ট মেট্টো ঠ-১১০১০১, চট্ট মেট্টো ঠ-৬২০২৪৬, চট্ট মেট্টো ঠ-১১৪১৩৭ ও ঢাকা মেট্টো ঠ-১৪১২৪১। প্রতি সপ্তাহে ঘুরে ফিরে এসব ট্রাকগুলো কাঠ পরিবহনে অংশ নেন।

অভিযোগ রয়েছে, চট্টগ্রাম পার্বত্য এলাকার তিনটি জেলা ও চট্টগ্রাম বিভাগের অন্য জেলা থেকে আসা বনজ কাঠ, ফার্ণিচার ও বাঁশসহ বিভিন্ন বনজদ্রব্য জেলায় জেলায় পরিবহনে ট্রানজিট পাসের দরকার হয়। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্বেও বন কর্মকর্তা-কর্মচারীদের চাহিদা পূরণে বাধ্য হন ট্রাক চালকেরা।

জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বিভাগের অধীনে শহর, রাঙ্গুনিয়া, পদুয়া, পটিয়া কালীপুর জলদি, বারবাকিয়া, চুনতি, মাদারসা, কুরশিয়া, দোহাজারি, পোমরা পরীক্ষণ ফাঁড়ি, পটিয়া এসএফএনটিসির আওতাধীন ৩৬টি বিট রয়েছে। রয়েছে কোষ্টাল উপকুল, বোটানিক্যাল গার্ডেন, কক্সবাজার উত্তর- দক্ষিণ, লামা, বান্দরবান, পালবোর্ড বান্দরবান, বন ব্যবহারিক বিভাগ নিয়ন্ত্রণ করেন বন বিভাগ চট্টগ্রাম অঞ্চল।

নাম প্রকাশে অনিচ্ছুক মইজ্জ্যারটেক টোলপ্লাজায় কর্মরত এক কর্মকর্তা বলেন, ‘টোল প্লাজার সিসিটিভি গুলো পরীক্ষা করলে দেখা যাবে বনবিভাগের লোকজন প্রতিদিন এসে কিভাবে চাঁদাবাজি করেন।’

যার টিমের বিরুদ্ধে এসব অভিযোগ সেই চট্টগ্রাম শহর রেঞ্জের বন কর্মকর্তা মো. আরিফুল আলম এর মুঠোফোনে একাধিকবার কল ও ক্ষুদেবার্তা পাঠালেও মন্তব্য পাওযা যায়নি।

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস ও উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মইজ্জ্যারটেক এলাকায় আমাদের অধীনে দায়িত্বে নেই। দক্ষিণের যিনি দায়িত্বে আছেন। ওনার সাথে যোগাযোগ করতে পারেন।

এদিকে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, মইজ্জ্যারটেক এলাকায় বনবিভাগের কোনো চেকপোস্ট থাকার কথা না। যদিও থাকে তারা টাকা নেওয়ার কোনো এখতিয়ার নেই। কোনো তথ্য প্রমাণ ও গাড়ির নাম্বার থাকলে আমাদের কাছে পাঠান আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিনা চাষে সরিষার আবাদ বাড়ছে কুষ্টিয়ার মিরপুরে

Next Post

সিলেটে সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের লবিং

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
সিলেটে সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের লবিং

সিলেটে সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের লবিং

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist