Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জামালপুরে আবাদি জমিতে নকশিপল্লী না করার দাবিতে মানববন্ধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 24 January, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
জামালপুরে আবাদি জমিতে নকশিপল্লী না করার দাবিতে মানববন্ধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরে চলমান শেখ হাসিনা নকশিপল্লী প্রকল্পের জন্য কৃষি আবাদি ভূমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন করেছে ভূমি মালিকরা।

ভূমি মালিকদের জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন এই আবাদি জমি রক্ষায় তারা মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
এসময় নকশিপল্লী প্রকল্প অন্যত্র স্থানান্তরেরও দাবি জানান ভূমি মালিকরা।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে পৌরসভার চরচন্দ্রায় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক আয়েজ উদ্দিন, জিয়াউল হক, বারেক মন্ডল, মোশাররফ হোসেন, আলমগীর হোসেন, ফারুক হোসেন, ইলাত আলীসহ কৃষিজমির মালিকরা।

বক্তারা বলেন, সরকারি আদেশে জামালপুর জেলা প্রশাসন সদর উপজেলার অন্তর্গত জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চন্দ্রা ও চরচন্দ্রা মৌজা এবং মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরবানিপাকুরিয়া ও চরপলিশা মৌজায় কৃষকদের জমি অধিগ্রহণ করে “শেখ হাসিনা নকশীপল্লী, জামালপুর (১ম পর্যায়)” নামে একটি বৃহৎ প্রকল্প স্থাপনের কার্যক্রম চলছে।

এই প্রকল্পের জন্য দুটি উপজেলার ওই চারটি মৌজায় ৩’শ একর ভূমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে বিগত ২০২১-২০২২ অর্থ বছরে প্রকল্পটির জমি অধিগ্রহণের জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে দুই দফা নোটিশ পাঠানো হয় জমির মালিক কৃষকদের কাছে। এই প্রকল্পটি সম্পর্কে জানাজানি হওয়ার পর থেকেই কৃষি আবাদের জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার গভীর শঙ্কায় স্থানীয় হাজার হাজার কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আমরা কৃষকরা সবাই এই জমি অধিগ্রহণ না করার জন্য জামালপুর জেলা প্রশাসককে মৌখিকভাবে অনুরোধ করার পরও প্রশাসন থেকে দুই দফা ভূমি অধিগ্রহণের নোটিশ পাওয়ার পর জমির মালিক কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। তারা তিনফসলি আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছেন।

বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষি আবাদি তিনফসলি জমিতে কোনো শিল্প-কলকারখানা স্থাপন না করার জন্য আপনার সরকারের নীতিগত সিদ্ধান্ত থাকলেও একটি মহল জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলার ওই চারটি মৌজার কৃষকদের কৃষি জমি অধিগ্রহণ করে সেখানেই ‘শেখ হাসিনা নকশিপল্লী নামের প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

এই কৃষি জমিগুলো কখনোই অনাবাদি পড়ে থাকে না। ঝিনাই নদীর পশ্চিমপাড়ে উর্বর চরাঞ্চলের এসব জমিতে আমন ধান, বোরো ধান, পাট, মরিচ, সরিষা, কপি, গোল আলু, মিষ্টি আলু, টমেটা, মুলা, গাঁজর, বেগুন, লাউসহ বিভিন্ন প্রকার ফসল ও সবজি আবাদ হয়। এসব ফসল ও সবজি আবাদ করে নিজেদের খাদ্যচাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে কৃষকরা অর্থাউপার্জনের মাধ্যমে জীবিকানির্বাহ করে আসছেন বংশ পরম্পরায়। এই তিনফসলি জমিগুলো হলো কৃষকের প্রাণ। চারটি মৌজার আওতায় বিস্তীর্ণ এই আবাদি জমিতে ফসল ফলানোর জন্য কৃষকদের ২৮৫টি অগভীর নলকূপ থেকে পানিসেচ কার্যক্রমও চলমান রয়েছে।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, “শেখ হাসিনা নকশীপল্লী, জামালপুর” নামের প্রকল্পটি আমাদের তিনফসলি কৃষিআবাদি জমিতে করা হলে দুই উপজেলার হাজার হাজার কৃষক তাদের কৃষি আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। এতে করে প্রতিটি পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া করানোসহ সবদিক থেকেই আমরা ক্ষতিগ্রস্ত হবো। অধিগ্রহণের আওতায় আনার জন্য নোটিশকৃত ওই ৩’শ একর জমি তিনফসলি কৃষি আবাদি জমি কিনা, আপনার মাধ্যমে তা তদন্ত করিয়ে প্রকল্পটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলেও আমরা মনে করি। তাই হাজার হাজার কৃষকদের মুখের দিকে তাকিয়ে আমাদের জীবনজীবিকার তাগিদে আমাদের তিনফসলি কৃষি জমিগুলো অধিগ্রহণ না করার জন্য আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি। একই সাথে এই প্রকল্পটি অন্য স্থানে করার জন্য আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি।’

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেন কৃষকরা। এর অনুলিপি ভূমিমন্ত্রী, ভূমিমন্ত্রণালয়ের সচিব, জামালপুর সদর আসনের সংসদ সদস্য, সদর উপজেলা ও মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরও পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেট বিভাগে মৌলভীবাজার জেলা পুলিশ শ্রেষ্ঠ

Next Post

ভটভটির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Next Post
ভটভটির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ভটভটির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার

কুষ্টিয়া জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist