Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবি

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 8 November, 2021.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদের অভিযোগ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন।
আজ ৮ নভেম্বর সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ইউজিসি কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন ও এমএ কাসেম সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়। সেই সঙ্গে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে কমিশন গঠন করে দোষীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়।

বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জন্য অল্প দামের জমি বেশি দামে ক্রয়, ডেভলাপার্স কোম্পানির সঙ্গে ট্রাস্টিদের কমিশন বাণিজ্য, শিক্ষার্থীদের টাকায় ট্রাস্টিদের গাড়ি বিলাস, এক লাখ টাকা করে সিটিং এলাউন্স, অনলাইনে মিটিং করেও সমপরিমাণ এলাউন্স গ্রহণ, নিয়ম ভেঙ্গে ফান্ডের ৪০৮ কোটি টাকা নিজেদের মালিকানাধীন ব্যাংকে এফডিআর, মঞ্জুরি কমিশনের নির্দেশনা অমান্য করে কয়েকগুণ শিক্ষার্থী ভর্তি, অতিরিক্ত বিভাগ খোলাসহ নানা অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জঙ্গি মদদের অভিযোগ বারবার অস্বীকার করলেও তাদের সাম্প্রতিক কর্মকান্ডে ফুটে ওঠেছে জঙ্গি পৃষ্ঠপোষকতার পুরনো রূপ। ব্লগার রাজীব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জঙ্গি নাফিস ইমতিয়াজকে পুনরায় ভর্তি করার সিদ্ধান্ত সবার মনে আতঙ্ক তৈরি করেছে। সবকিছুর পেছনে দায়ী বিশ্ববিদ্যালয়ের দুই ট্রাস্টি আজিম উদ্দিন ও এমএ কাসেম নেতৃত্বাধীন সিন্ডিকেট।

এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা হচ্ছেন-প্রতিষ্ঠাতা সদস্য বেনজির আহমেদ, রেহেনা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আজিজ আল কায়সার টিটো। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ব্যাংক হিসাব জব্দ করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন বারবার এ বিষয়ে সরকারের বিভিন্ন দায়িত্বশীল দপ্তরে এ বিষয়ে অভিযোগ করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

দুদক ও ইউজিসিসহ অন্যান্য সংস্থার কালক্ষেপণ রাষ্ট্রের জন্য দুর্যোগ বয়ে আনতে পারে বলে বক্তারা দাবি করেন। আর সেকারনেই বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. মহিউদ্দিন জুয়েল, সংগঠনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস, বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি, সাংবাদিক নেতা কালিমুল্লা ইকবালসহ আরো অনেকে।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। দাবি সমূহ হচ্ছে- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনা, আজিম-কাসেম ও তাদের সিন্ডিকেটের সদস্যদের সব ধরনে আর্থিক প্রতিষ্ঠান থেকে অব্যাহতি, আজিম উদ্দিন আহমেদ ও এমএ কাসেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও গ্রেফতার, সকল আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুষ্ঠু তদন্ত ও আজিম-কাসেমসহ সিন্ডিকেটের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ, ব্লগার রাজিব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি নাফিস ইমতিয়াজকে পুনরায় ভর্তি করানোর উপযুক্ত ব্যাখ্যা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার তদন্ত, আজিম-কাসেম সিন্ডিকেটের স্বজনপ্রীতির হাত থেকে রক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণসহ সর্বোপরি আজিম-কাসেমকে গ্রেফতার করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি ও জঙ্গিবাদের ভয়াল থাবা থেকে রক্ষা করা।

মানববন্ধনে মানবাধিকারকর্মী, ছাত্র-অভিভাবক ও সচেতন নাগরিকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভোট আছে উৎসব নেইঃ সে এক প্রশ্ন তো বটেই!

Next Post

কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফরে যাচ্ছে কৃষিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল

Related Posts

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
জাতীয় খবর

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post

কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফরে যাচ্ছে কৃষিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist