শার্শা (উপজেলা) প্রতিনিধি
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পেলেন যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ মু. মনিরুজ্জামান। মামলার রহস্য উদঘাটন, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন তাকে। ওসি মু. মনিরুজ্জামান খুলনা জেলার রুপসা উপজেলার একজন কৃতি সন্তান। তিনি ১৯৮২ সালে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। খুলনা সরকারি বিএল থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ সম্পন্ন করেন তিনি। মু. মনিরুজ্জামান পুলিশ বাহিনীতে সাব-ইনন্সপেক্টর হিসেবে ২০০৬ সালে প্রথমে যোগদান করেন। বিশেষ কাজের অবদানে এর আগে তিনি দু’বার মেডেল প্রাপ্ত হয়েছেন। এছাড়া তিনি দেশ ও দেশের বাহিরে বিশেষায়িত প্রশিক্ষন করেন। ওসি মু. মনিরুজ্জামান বলেন, সততা নিষ্ঠা কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছি।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ২৮,২০২৪//
প্রিন্ট করুন









Discussion about this post