Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কালিয়াকৈরে চিমনিসহ গুড়িয়ে দিলো অবৈধ ৩ ইটভাটা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 29 February, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কালিয়াকৈরে চিমনিসহ গুড়িয়ে দিলো অবৈধ ৩ ইটভাটা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে তিনটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আংশিক সাইট ওয়াল ভেঙ্গে দেয় উপজেলা প্রশাসন। কিন্তু চিমনী না ভেঙ্গে বৈষম্যের বিতর্কিত হন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অবশেষে বৃহস্পতিবার দুপুরে চিমনীসহ সেই তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারী কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। ওই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিয়েছিলেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। অভিযান চালিয়ে আংশিক সাইট ওয়াল ভেঙ্গে জে.আর.বি ইটভাটা ৪ লক্ষ টাকা, এস.বি স্টারকে ৪ লক্ষ টাকা এবং ন্যাশনাল ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অদৃশ্য কারণে চিমনী না ভেঙ্গে বৈষম্যে জরিমানায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

তাদের অভিযোগ, সাবেক ওই ইউএনও সঙ্গে যোগাযোগ করে ৩/৪ দিন পর এসব ইটভাটা আবার চালু করে ইটভাটার মালিকরা। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের। ওই ইউএনও বদলি হলে অভিযানের ২৫ দিন পর বৃহস্পতিবার দুপুরে ওই তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

অবশেষে চিনমনীসহ অবৈধ তিনটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এসময় জে.আর.বি ইটভাটাকে দেড় লক্ষ টাকা, এস.বি স্টার ওরফে স্ট্রং বিকসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কাউকে না পাওয়ায় ন্যাশনাল ব্রিকসকে জরিমানা করা যায়নি। তবে চিমনীসহ ইটভাটা গুড়িয়ে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ওই অভিযানে উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া, সহকারী পরিচালক মইনুল হক ও মমিন ভুইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, কালিয়াকৈর থানার এসআই রাহাদুজ্জামান আকন্দসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও থানা পুলিশ।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, অভিযান চালিয়ে ওই তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় দুটি ভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হলেও কেউ না থাকায় অপর একটি ভাটাকে জরিমানা করা যায়নি। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

Next Post

নওগাঁয় স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ

Related Posts

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
নওগাঁয় স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ

নওগাঁয় স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist