Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিশ্বনাথে লক্ষ লক্ষ টাকা  হাতিয়ে উধাও প্রতারক চক্র

সাইফুল by সাইফুল
Friday, 1 March, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বিশ্বনাথে লক্ষ লক্ষ টাকা  হাতিয়ে উধাও প্রতারক চক্র
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস: সিলেটের বিশ্বনাথে মাত্র ‘১ হাজার ৫০ টাকা’ দিয়ে সদস্য হলেই মিলবে লক্ষাধিকের উপরে লোন, পরিশোধ করতে পারবেন ২ বছরে মাসিক কিস্তিতে। 

আবার লোন নেওয়ার সময় লক্ষ টাকায় সঞ্চয় হিসেবে জমা দিতে হবে আরোও ৬ হাজার টাকা। এমন প্রলোভন দিয়ে ‘উপজেলা ও পৌর’ এলাকার কয়েক শতাধিক জনসাধারণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে ‘রাইজ এসসেট ডেভেলপমেন্ট’র ব্যানারে পৌর শহরের চান্দশিরকাপন এলাকার আনোয়ার খানের ভাড়াটিয়া বাসায় অফিস খোলা প্রতারক চক্র।

ওই ভ‚য়া এনজিও থেকে লোন নিতে কেউ কেউ নিজের ঘরের গৃহপালিত গরু বিক্রি করে কিংবা সিএনজি চালিত অটোরিক্সা চালিয়ে ছেলের জমানো টাকা প্রতারক চক্রের কাছে জমা দিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ‘রাইজ এসসেট ডেভেলপমেন্ট’র নামের প্রতারক চক্রের পালিয়ে যাওয়া খবর পেয়ে বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাদের কার্যালয়ে ছুটে গিয়ে দেখা যায় সেখানে ‘উপজেলা ও পৌর’ এলাকা থেকে আসা অনেক ভ‚ক্তভোগী লোনের টাকা নিতে এসে জড়ো হয়েছেন, কিন্তু অফিসতো রয়েছে তালা দেওয়া। এমনকি প্রতারক চক্রটি কাজের বুয়ার টাকাটাও নিয়ে পালিয়েছে। ওই রাতে একপর্যায়ে লোন নিতে আসা লোকজন অসহায় হয়ে ফিরতে শুরু করেছেন নিজেদের বাড়িতে।

ভুক্তভোগীরা জানান, মাত্র ৯ দিন পূর্বে পৌর শহরের চান্দশিরকাপন এলাকার আনোয়ার খানের ভাড়াটিয়া ওই বাসা ‘রাইজ এসসেট ডেভেলপমেন্ট’ নামের একটি এনজিও সংস্থা ভাড়া নেয়। তাদের সাইন বোর্ডে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নং এস ১২৪২/সি ৯২১৮৯/২২/সি ৭৮৪২৪/৫২। শাখা অফিস কোড ১২২। আর তাদের হেড অফিস হচ্ছে সিটি সেন্ট্রারের উত্তর পাশে রাইজ নিজম্ব ভবন দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা-১২২৩। এই চক্রটি মাত্র ৯ দিনেই কয়েক শতাধিক লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আর ৯ দিন পূর্বে বিশ্বনাথে শাখা অফিসের কার্যক্রম শুরু করলেও সাধারণ মানুষকে তারা বলেছে প্রায় ৩ মাস ধরে বিশ্বনাথে তাদের কার্যক্রম চলছে।

তাদের প্রতারণার শিকার হওয়া উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রামের প্রবাসী আরশ আলীর স্ত্রী হুছনা বেগম জানান, ৬/৭দিন পূর্বে এই চক্রের কয়েকজন সদস্য কেন্দ্র বানাতে তার বাড়িতে যান। এসময় ঋন গ্রহিতা হিসেবে তিনি ৭ জনের একটি গ্রুপও তৈরি করেন। ওই ৭জনের কাছ থেকে প্রথমে ভর্তি ফি হিসেবে ১ হাজার ৫০টাকা নেয়া হয়। এছাড়াও তাকে ৭ লাখ টাকা ঋন দেয়ার কথা বলে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সঞ্চয় হিসেবে তার কাছ থেকে নগদ আরোও ৪০ হাজার টাকা জমা রাখে। 

কিন্তু বুধবার (২৮ ফেব্রুয়ারী) টাকা আনতে গিয়ে দেখতে পান অফিসে তালা দিয়ে প্রতারক চক্র পালিয়েছে। একইভাবে একই গ্রামের বৃদ্ধা ছায়ারুণ বেগমের ১১হাজার টাকাও হাতিয়ে নেয় চক্রটি।

ওই বাসার পার্শ্ববর্তি কলোনীর বাসিন্দা হকার ব্যবসায়ী আব্দুল বাতেন বলেন, তার ৭জনের গ্রুপের কাছ থেকে ভর্তি ফি হিসেবে ১ হাজার ৫০ টাকা করে নিয়েছে চক্রটি। এভাবে গ্রুপ করে বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে প্রতারক চক্রটি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ খবর নিয়ে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ মার্চ ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিয়ানীবাজারে প্রশাসনের  নির্দেশ উপেক্ষা করে খাল দখল

Next Post

কুলাউড়ায় রাস্তা কেটে পুকুর, দুর্ভোগে সাধারণ মানুষ

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
কুলাউড়ায় রাস্তা কেটে পুকুর, দুর্ভোগে সাধারণ মানুষ

কুলাউড়ায় রাস্তা কেটে পুকুর, দুর্ভোগে সাধারণ মানুষ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist