Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে দুদকের জিজ্ঞাসাবাদ শেষ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 2 March, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে দুদকের জিজ্ঞাসাবাদ শেষ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া: মুজিব শতবর্ষে আশ্রয়ন-২ প্রকল্পে দুস্থদের জন্য ঘরসহ ২ শতাংশ খাস জমি বন্দোবস্তের আড়ালে ৪২ প্রভাবশালী বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডের মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুদক।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র উপ-পরিচালক মামুনুর রশিদ চৌধুরী ও উপ-সহকারী পরিচালক আবদুল লতিফ হাওলাদার ইতোমধ্যে অভিযুক্ত কলাপাড়ার সাবেক ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, ভূমি অফিস সার্ভেয়ার মো: হুমায়ুন কবির, সাব রেজিষ্ট্রার রেহেনা পারভিন সহ সাব রেজিষ্ট্রী অফিসের কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শেষ করেছে।

৩রা, ৪ঠা মার্চ ৪২ প্রভাবশালী খাস জমি দলিল গ্রহীতাদের সমন্বিত জেলা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষ করবে দুদক। এরপর অভিযুক্তদের প্রকাশ্য আদালতে বিচারের জন্য শীঘ্রই আদালতে অভিযোগ পত্র দাখিল করবে দুদক।

এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র সহকারী পরিচালক মো: জাভেদ হাবিব বাদী হয়ে সার্ভেয়ার মো: হুমায়ুন কবিরকে প্রধান আসামী করে অজ্ঞাতানামা আসামীদের নামে ১৬ আগষ্ট বিকেলে দুদক, সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন।

সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়ার আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে ইউএনও আবু হাসনাত, সাব-রেজিষ্ট্রার রেহেনা পারভিন, সার্ভেয়ার মো: হুমায়ুন কবির তাদের নির্দোষিতার বিষয়ে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। মুজিব শতবর্ষের আশ্রয়ন-২ প্রকল্পে দুস্থদের জন্য ঘর সহ ২ শতাংশ খাস জমি বরাদ্দে সরকারের মহতী উদ্দোগ বাসÍবায়নের অন্তরালে বিপুল অর্থের বিনিময়ে ৪২ প্রভাবশালী বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত দেয় অভিযুক্তরা।

সূত্রটি আরও জানায়, আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ৪২ প্রভাবশালী খাসজমি বন্দোবস্ত দলিল গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ শেষ হলে মামলাটিতে গতি আসবে। এরপর অভিযোগ পত্র নিয়ে আদালতে শুনানী, অভিযোগ গঠন, স্বাক্ষ্য গ্রহন, জেরা, যুক্তি তর্ক এবং রায় প্রচার। তবে এ ঘটনা থেকে পার পেয়ে যেতে অভিযুক্ত ইউএনও, সাব রেজিষ্ট্রার, ভূমি অফিস সার্ভেয়ার সহ সংশ্লিষ্টরা জোরে শোরে লবিং, তদ্বির শুরু করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

স্বামীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

Next Post

রাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
রাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist