Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বেনাপোলে পচনশীল পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 6 March, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
বেনাপোলে পচনশীল পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শার্শা উপজেলা প্রতিনিধি:
বেনাপোল দিয়ে হঠাৎ করে সন্ধ্যারপর উচ্চ পচনশীল পণ্য বন্দরে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।যদিও সরকারের নির্দেশনা রয়েছে ২৪ ঘন্টা পণ্য খালাসের। এর ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে। অপরদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে আমদানিকারকরা।

প্রতিবছর রমজান মাসকে সামনে রেখে বেনাপোল বন্দর দিয়ে আমদানিকারকরা বিভিন্ন রকমের ফল, মাছ, কেপসিক্যাম, আতা, টমেটো ইত্যাদি আমদানি করে থাকে। এ মাসে বন্দরে আমদানিকৃত পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েকগুন। এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় দেড় শতাধিক ট্রাকে পচনশীল পণ্য আমদানি হয়। ভারত থেকে এসব পণ্য বোঝাই ট্রাকগুলো সাধারণত বিকেলে বন্দরে প্রবেশ করে।অনেক সময় এসব ট্রাক প্রবেশ করতে রাত হয়ে যায়। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে রাতে কোন ফল ও মাছের ট্রাক বন্দরে প্রবেশ করতে পারবেনা । তারা বলছে সন্ধ্যা ৬ টার মধ্যে ফল মাছসহ সব ধরেনর উচ্চ পচনশীল পণ্য বন্দরে প্রবেশ করতে হবে। দ্রুত পণ্য বাজারজাত করণ ও রাজস্ব আয়ের গতি ফেরাতে দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা পণ্য খালাসের নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর।
কিন্তু বেনাপোল বন্দরে সেটা মানা হচ্ছে না। তবে ব্যবসায়ীরা বলছেন কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ করে গত ১ সপ্তাহ ধরে পচনশীল পণ্য সন্ধ্যা ৬টার পর বন্দরে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে ওপারে পেট্রাপোল বন্দরে নষ্ট হচ্ছে পাচনশলী পণ্যের চালানগুলো।

আমদানি কারক রয়েল এন্টার প্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল বলেন, আমি ভারত থেকে ফল ও মাছ আমদানি করি। এই পণ্যগুলো সন্ধ্যার পরে ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করতে দিচ্ছে না কাস্টমস কর্তৃপক্ষ। এ ধরনের কোন নির্দেশনা কাস্টম কর্তৃপক্ষ দিতে পারে না। বন্দর ২৪ ঘণ্টা চালু থাকার কথা কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ থেকে সময় কমিয়ে আনা হয়েছে।
বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি আজিম উদ্দিন গাজী বলেন, কাস্টমস এবং বন্দর মিলিয়েই এই রমজান মাসে সময় বৃদ্ধি করে রাত ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হলে উচ্চ পচনশীল পণ্য খালাস নিতে পারবো। ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে অন্যদিকে এসব পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, বেনাপোল বন্দরে গতকাল সোমবার (০৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সময়ে ভারত থেকে ৫৫ ট্রাক ফল ও মাছ জাতীয় পচনশীল পণ্য আমদানি হয়েছে। তবে কাস্টমসের বিধি নিষেধের কারণে সন্ধ্যার পর পচনশীল কোন পন্য বন্দরে প্রবেশ করেনি।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, ফল, মাছ, কেপসিক্যাম, টমেটোসহ ইত্যাদি বিভিন্ন ধরনের পচনশীল পণ্য সন্ধ্যা ৬টার মধ্যেই বন্দরে প্রবেশ করতে হবে। রাতে এ জাতীয় পণ্য বন্দরে প্রবেশ করলে অনেকেই সন্দেহ করে। রাতে নানা ধরনের অনিয়মেরও সুযোগ থেকে যায় তাই এসব পণ্য বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। কাস্টমস কর্তৃপক্ষ এর দায়িত্ব নেবে না।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বেনাপোলে লাইসেন্সবিহীন ৮টি করাত কলের বিদ্যুৎ বিচ্ছিন্ন

Next Post

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

Related Posts

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ
জাতীয় খবর

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় খবর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?
প্রধান খবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

Next Post
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

গৌরী খানের কঠোর নিয়মে কোণঠাসা শাহরুখ!

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist