Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় রেলওয়ের শতকোটি টাকার সম্পত্তি জবর দখল, নির্বিকার রেল কর্তৃপক্ষ 

সাইফুল by সাইফুল
Monday, 11 March, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় রেলওয়ের শতকোটি টাকার সম্পত্তি জবর দখল, নির্বিকার রেল কর্তৃপক্ষ 
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় রেলওয়ের শত কোটি টাকার ভূ-সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে ভুমিদস্যু স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। কৃষি লিজের অজুহাত দেখিয়ে কুষ্টিয়া বড় রেলওয়ে স্টেশনের পূর্বপাশে অবস্থিত ‘আইওডবিøউ’ ও ‘পিওডবিøউ’র পরিত্যক্ত বাংলো কম্পাউন্ডের সম্পত্তিতে খুঁটি পুঁতে ও ডেউটিনের ঘেরা দিয়ে অতি সম্প্রতি দুইবিঘা জমি জবর দখল করে নিয়েছে চক্রটি। 

দখলকৃত ওই সম্পত্তি আবাসিক প্লট হিসাবে  বিক্রির পাঁয়তারা চালানো হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। পোড়াদহ ভুসম্পত্তি বিভাগের কানুনগো শহিদুজ্জামান রেলওয়ের সম্পত্তি জবর দখলের সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

খুব শীঘ্রই উল্লেখিত রেল ভূসম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হবে’। এদিকে কুষ্টিয়া পৌরসভার ১০নং ওয়ার্ড মিললাইন এলাকায় রেলের ওই জমি দখলদারদের অবৈধ দখলবাজিতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা করছে তারা।   

সরেজমিন ঘুরে জানা যায়, রেলওয়ে পশ্চিমা লের পোড়াদহ ভুসম্পত্তি বিভাগের আওতাধীন ১৩নং কাচারী কুষ্টিয়া সদর উপজেলার বাহাদুরখালী মৌজার ৯নং শীটের ৪১৭০ ও ৪১৭১ নম্বর দাগে মিলপাড়া এলাকায় অবস্থিত রেলপথ অপারেশনাল ডিপোর ৬৬ শতাংশ (দুইবিঘা) ভুসম্পত্তি ভুমিদস্যুরা দখল করে নেয়। স্থানীয়দের অভিযোগ, কুষ্টিয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষের নেতৃত্বে গত ২৪ ও ২৫ ফেব্রæয়ারি রাতের অন্ধকারে লাঠিসোটা ও অস্ত্র-শস্ত্রসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা রেলওয়ের দুই বিঘা জমির ওপর আরসিসি খুঁটি পুঁতে জবর দখল নেয়। পরবর্তীতে ওই সম্পত্তির অর্ধেকাংশ ডেউটিনের বেড়া স্থাপন করে পাকাপোক্ত দখলে নেয় ভমিদস্যুরা। দখলকৃত ওই জমি এখন আবাসিক প্লটে ভাগ করে প্লট করে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রির পাঁয়তারা চালাচ্ছে দখলবাজরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।  দখলদারিত্ব ঠেকাতে এলাকাবাসী অতিসত্বর রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে।   

কুষ্টিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা লাভলু জানান, ‘পৌর কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগৎ ও খান মোহাম্মদ ওয়াহেদ রনিসহ তাদের অসাধু সহযোগীরা আইনের তোয়াক্কা না করে রেলের ফাঁকা জায়গাটি দখলে নিয়েছে। কৃষি লিজের দাবি করা হলেও প্লট আকারে দখলকৃত সম্পত্তি বিক্রির অপচেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় যে কোন মুহুর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা করেন তিনি। সাবেক ওই কাউন্সিলর দখলদারিত্ব ঠেকাতে রেল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান’।   

এলাকার অপর সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন খান জানান, ‘ভূমিদস্যুরা অনেকদিন ধরেই রেলের সহায় সম্পত্তি অবৈধ দখল অব্যাহত রেখেছে। নিরীহ মানুষদের কাছ মোটা অংকের টাকা হাতিয়ে নিতে ভুমিদস্যুরা মরিয়া হয়ে উঠেছে। দখলবাজরা গত ২৪ ও ২৫ ফেব্রæয়ারি কুষ্টিয়ায় রেলের  উর্ধ্বতন কর্মকর্তা ‘আইওডবিøউ’ ও ‘পিওডবিøউ’র পরিত্যক্ত বাংলোর জমিতে খুটি গেড়ে ও টিনের বেড়া দিয়ে রাতের অন্ধকারে গাছ কেটে অবৈধ দখল করেছে। মিললাইন এলাকার বাসিন্দা রকিবুল ইসলাম খান বলেন, ‘কৃষি চাষের জন্য জমি লিজ নেয়ার কথা বললেও তারা গৃহ নির্মাণের জন্য ওই জমি অন্যত্র বিক্রি করছে। এভাবে কুষ্টিয়ার মহাশ্মশান ঘাট পর্যন্ত রেলের জায়গা অবৈধ দখল করে দখলবাজরা ঘরবাড়ি তৈরি করে ভাড়া দিয়ে রেখেছে’।

১০ নং ওয়ার্ডের অভিযুক্ত কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগৎ দাবি করেন, ‘২০২০ সালে তার নিকট আতœীয় রেলওয়ের দুইবিঘা জমি কৃষি জমি লিজ গ্রহন করে। বর্তমানে খাজনাও হালনাগাদ করা হয়েছে। জমিতে খুঁটি পুতে বাউন্ডারি দেয়ার কথা স্বীকার করে বলেন, আমি যতটুকু জানি লিজ গ্রহীতা রেলবিধির মধ্যে থেকেই এটা করেছে’। তবে মিরপুর উপজেলার ১৩ নং কাচারী পোড়াদহ রেল ভূসম্পত্তি বিভাগের কানুনগো শহিদুজ্জামান নথিপত্র ঘেঁটে জানান, ‘রেলপথ অপারেশনাল ডিপো সংলগ্ন বা ‘আইওডবিøউ’ বাংলো কম্পাউন্ডের জমিতে কোন লীজ নেই। তবে ২০২০ সালে দেওয়া কৃষি লীজের শর্ত ভঙ্গসহ নবায়ন না করায় তা অনেক আগেই বাতিল করা হয়েছে বলে তিনি জানান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং শীঘ্রই রেলওয়ের ভূসম্পত্তি দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

 রেলওয়ে পশ্চিমা লের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) সোহাগ রানা জানান, ‘অপারেশনাল সম্পত্তি দখলের ঘটনাটি দুঃখজনক। কৃষি প্রাপ্তরা চাষাবাদ করতে পারবে। তবে ঘর তোলা কিংবা আবাসিক প্লট হিসাবে বিক্রি-বরাদ্ধের কোন সুযোগ নেই বলেও তিনি জানান’।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১১ মার্চ ২০২৪

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের ইন্তেকাল  

Next Post

দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

দৌলতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist