Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

কলাপাড়ায় মসজিদের ৫০ কোটি টাকা লোপাট

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 12 March, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া:

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান, সাবেক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান সহ অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে মসজিদের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে রেকর্ডপত্র সরবরাহে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও কলাপাড়া ইউএনও এবং জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে রেকর্ড পত্র চেয়ে চিঠি দিয়েছে দুদক। পত্র প্রাপ্তির সাত কার্য দিবেসের মধ্যে চাহিত রেকর্ডপত্র সরবরাহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। দুদক অনুসন্ধান কমিটির দল নেতা ও দুদক,  পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মামুনুর রশীদ স্বাক্ষরিত এক পত্রে এ রেকর্ড পত্র চেয়ে চিঠি দেয়া হয়েছে।


সূত্র জানায়, দুদকের চাহিত রেকর্ড পত্রের মধ্যে ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ অর্থ বছরে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়নে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান অধিদপ্তর, ধর্ম মন্ত্রনালয় থেকে সরকারী বরাদ্দের পরিমান এবং কোন কোন উন্নয়নমূলক খাতে উক্ত বরাদ্দের অর্থ ব্যবহার করা হয়েছে সে সংক্রান্ত তথ্য ও রেকর্ড পত্রের সত্যায়িত ছায়ালিপি সরবরাহের জন্য বলা হয়েছে। মসজিদের নিজস্ব জমি থেকে পায়রা পোর্টের অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরনের টাকার বিষয়ে সৃস্পষ্ট তথ্য ও রেকর্ডপত্র, ২০০৯-১৩ সাল পর্যন্ত মসজিদ মাঠের জমি ভাড়া এবং মার্কেট ভবন থেকে আদায়কৃত অর্থ মসজিদ ফান্ডে যথাযথ ভাবে জমা হয়েছে কিনা সে সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র, পুরাতন মসজিদ ঘর, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের আবাস ঘর, মসজিদের পাঠাগার, মসজিদের সামনের মার্কেট বিক্রীর ক্ষেত্রে যথাযথ আইন ও বিধি অনুসরন করা হয়েছিল কিনা এবং তা পরবর্তীতে নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয়েছিল কিনা সে সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র, ২০০৯-১৯ সাল পর্যন্ত মসজিদের পুকুর থেকে মাছ বিক্রী করে মসজিদ ফান্ডে যথাযথ জমা হয়েছে কিনা সে তথ্য ও রেকর্ড পত্র, মসজিদের কৃষি জমি একসনা লাগিয়ে এবং মসজিদের দান বাক্স থেকে জমাকৃত অর্থ মসজিদ ফান্ডে যথাযথ ভাবে জমা হয়েছে কিনা সে সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র, মসজিদ কমিটির সিদ্ধান্ত ব্যতীত এবং ওয়াকফ প্রশাসনের অনুমতি না নিয়ে মসজিদের কোন জমি বিক্রী করা হয়েছে কিনা, কার কাছে বিক্রয় করা হয়েছে এবং বিক্রীত জমির মূল্য কত ছিল সে সংক্রান্ত তথ্য ও উক্ত জমি বিক্রয়ে আইনের ব্যত্যয় হয়েছে কিনা সে সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র, দলিল নং-৩৭৯৭/১৭, ৯৯২/১৫, ৩৭৯৬/১৭, ৯৯৩/১৫ এর মাধ্যমে বিক্রীত জমির তথ্য এবং তা আইন ও মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়েছিল কিনা সে সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র, দলিল নং-৮২২৬-২৯/১১, ১০৪৭/১২, ৩৪৪৪-৪৬/১২, ৬০৬০-৬১/১২, ১৫৭/১৩ এর মাধ্যমে বিক্রীত জমির তথ্য এবং তা আইন ও মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়েছিল কিনা সে সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র, ৫৮০৬/১১ নং ও ৪৭৬০/১২ নং দলিলের মাধ্যমে মসজিদের নামে জমি ক্রয় করা হয়েছে কিনা এবং তা আইন ও মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়েছিল কিনা সে সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র, কলাপাড়া এতিমখানা গোরস্থান সংলগ্ন মার্কেট ও জমি থেকে উত্তোলিত ভাড়ার পরিমান ও তা যথাযথ ভাবে ব্যবহৃত হচ্ছে কিনা সে সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি প্রেরনের জন্য মসজিদ কমিটির সভাপতিকে অনুরোধ করা হয়েছে।

খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ও কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন দুদকের পত্র প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, ’মসজিদের সকল তথ্য রেকর্ড পত্র থাকে মসজিদ কমিটির সম্পাদকের কাছে। আমার অফিসে এ সংক্রান্ত কোন তথ্য নেই।’

মসজিদ কমিটির সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ^াস বলেন, ’দুদকের চিঠির বিষয়ে আমার জানা নেই। আমি জরুরী কাজে ঢাকায় অবস্থান করছি।’
 
এদিকে দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগ অনুসন্ধানে রেকর্ড পত্র চেয়ে মসজিদ কমিটিকে পুন:রায় চিঠি দেয়া হবে। দুদক আইন ও বিধি অনুসরন করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।    

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১১,২০২৪//

Tags: কলাপাড়ায় মসজিদের
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজশাহীর বাজারে রোজার সব পণ্যেই অগ্নিমূল্য

Next Post

বান্দরবানে ম্যালেরিয়া নির্মূলে টিকা এবং ঔষধ’ শীর্ষক সভা

Related Posts

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব
জাতীয় খবর

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
জাতীয় খবর

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

Next Post
বান্দরবানে ম্যালেরিয়া নির্মূলে টিকা এবং  ঔষধ’ শীর্ষক সভা

বান্দরবানে ম্যালেরিয়া নির্মূলে টিকা এবং ঔষধ’ শীর্ষক সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist